
এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে মাঠের লড়াই শুরু হয়েছে আজ থেকে। কোয়ালিফিকেশন রাউন্ডে রিকার্ভে রামকৃষ্ণ সাহা ও কম্পাউন্ডে আলো ছড়িয়েছেন হিমু বাছার। দুজনেই নিজের প্রথম রাউন্ডে তাই বাই পেয়েছেন।
জাতীয় স্টেডিয়ামে আজ সকাল ৯টায় শুরু হয়েছে কোয়ালিফিকেশন রাউন্ড। রিকার্ভ পুরুষে বাংলাদেশের চার আর্চারের মধ্যে বাকিরা রামকৃষ্ণর ধারেকাছেও ছিলেন না। ৭২০ স্কোরের মধ্যে ৬৬৮ স্কোর নিয়ে ষষ্ঠ হয়েছেন রামকৃষ্ণ। বুলসআই ছিল ১৪টি। ৬৮৭ স্কোর নিয়ে প্রথম ভারতের যশদীপ সঞ্জয় ভোগে। ৬৪২ স্কোর নিয়ে রাকিব মিয়া ৩২তম, ৬৩৯ স্কোর নিয়ে সাগর ইসলাম ৩৮তম, ৬৩৭ স্কোর নিয়ে আব্দুর রহমান আলিফ ৪১তম হয়েছেন। তৃতীয় রাউন্ডে নকআউট পর্ব শুরু করবেন রামকৃষ্ণ, ‘বাতাসের প্রভাব ছিল। তারপরও আমার যে মৌলিকতা ছিল, সেটা ধরে রেখেছি। এখন যে স্কোর হয়েছে, সেটা ভালো। নকআউট এমন একটা রাউন্ড যেখানে যে কেউ যে কাউকে হারিয়ে দিতে পারে। আমি নিজের সেরা পারফরম্যান্স করতে পারলে অবশ্যই ভালো হবে। পদক আশা করতে পারি।’
রিকার্ভ নারী এককে সিমা আক্তার শিমু ২৪, সোনালি রায় ৩২, ইতি খাতুন ৩৭ ও মনিরা আক্তার ৩৮তম হয়েছেন। কম্পাউন্ড পুরুষ এককে ৭০৪ স্কোর নিয়ে দশম হয়েছেন হিমু বাছাড়। মোহাম্মদ আশিকুজ্জামান ৩৫, নেওয়াজ আহমেদ রাকিব ৪১ ও সোহেল রানা হয়েছেন ৪৫তম।
কম্পাউন্ড নারী এককে ক্যারিয়ারসেরা ৬৯৩ স্কোর নিয়ে ১২তম হয়েছেন বন্যা আক্তার। কুলসুম আক্তার মনি ১৭, পুষ্পিতা জামান ২৪, মিথিলা আক্তার ৩২ এ থেকে কোয়ালিফিকেশন রাউন্ড শেষ করেন।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে