
আগামী সেপ্টেম্বর-অক্টোবরে জাপানের আইচি ও নাগোয়াতে বসতে যাচ্ছে ২০তম এশিয়ান গেমসের আসর। এই মেগা ইভেন্টের টিকিট নিশ্চিত করতে ২৫ মার্চ ওমানের মাসকাটে শুরু হবে এশিয়ান গেমস হকি বাছাইপর্ব। তবে বাংলাদেশ হকি ফেডারেশনের ঘোষিত ২৬ সদস্যের প্রাথমিক দল নিয়ে শুরু হয়েছে বিতর্ক। সিনিয়র খেলোয়াড়দের বাদ দেওয়া এবং সিলেকশন প্রক্রিয়া নিয়ে খোদ জাতীয় দলের অভিজ্ঞ সদস্যদের মধ্যেই এখন বিদ্রোহের সুর।
ফেডারেশন ৫ ফেব্রুয়ারি ৩৬ জন খেলোয়াড়কে বিপ টেস্টের জন্য ডেকেছিল। সেখান থেকে মঙ্গলবার ২৬ জনের নাম ঘোষণা করা হয়। তবে এই তালিকায় জায়গা হয়নি গত নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফে খেলা ফরহাদ আহমেদ সিতুল, আশরাদ হোসেন, নুরুজ্জামান নয়ন। বাদ পড়া সিনিয়রদের তালিকায় আরও রয়েছেন নাঈম উদ্দিন, মাহবুব হোসেন, মাঈনুল ইসলাম কৌশিক এবং মেহেদী হাসানের মতো পরিচিত মুখ।
দলে জায়গা না পেয়ে সিলেকশন পদ্ধতির কড়া সমালোচনা করলেন নাঈম। তিনি বলেন, ‘নির্বাচক বা কোচ কিসের ভিত্তিতে দল গড়েছেন, তা পরিষ্কার নয়। বিপ টেস্টে অনেকে খারাপ পারফরম্যান্স করেও দলে টিকে গেছে, অথচ যারা মাঠে পারফর্ম করেছে, তাদেরই বাদ দেওয়া হয়েছে।’
ফেডারেশনের অভ্যন্তরে চলা নানা অনিয়মের দিকে ইঙ্গিত করে তিনি আরও যোগ করেন, ‘আমরা যারা অন্যায়ের প্রতিবাদ করি, তাদেরকেই পরিকল্পিতভাবে দল থেকে ছেঁটে ফেলা হয়েছে।’
এশিয়ান কাপ বাছাইয়ের দল: বিপ্লব কুজুর, আশরাফুল হক সাদ, মাহমুদ হাসান, আশরাফুল ইসলাম, সোহানুর রহমান সবুজ, হুজাইফা হোসেন, আমিরুল ইসলাম, রেজাউল করিম বাবু, মেহরাব হোসেন সামিন, আমান শরীফ অভয়, রোমান সরকার, প্রীতম রায়, ফজলে হোসেন রাব্বি, আবেদ উদ্দিন, আল নাহিয়ান শুভ, তানভীর রহমান, শহীদুর রহমান সাজু, তৈয়ব আলী, ওবায়দুর হোসেন জয়, আবদুল্লাহ, দ্বীন ইসলাম ইমন।

খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
১ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
২ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
৩ ঘণ্টা আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইরান। মেক্সিকোর টিজুয়ানা বেসক্যাম্প থেকে একটি সংক্ষিপ্ত ফ্লাইটের পর রোববার লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন দলটির ফুটবলাররা।
৪ ঘণ্টা আগে