
আজকের সকালে সাফল্যের হাসিতে হাসল বাংলাদেশ। মাত্র কয়েক মিনিট আগেই দেশের হয়ে ইতিহাস গড়েছেন দিয়া সিদ্দিকী, বিউটি রায়, নাসরিন আক্তাররা। নারীদের পথ ধরে সাফল্য এল ছেলেদের রিকার্ভ দলীয় ইভেন্টেও। কাজাখস্তানকে ৬-২ সেট পয়েন্টে হারিয়ে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ।
দিনের শুরুতে ভিয়েতনামের নারীদের ৫-৩ সেট পয়েন্টে হারান দিয়া-বিউটি-নাসরিনরা। প্রথম দুই সেটে স্বাগতিকদের পরিষ্কার আধিপত্য। ৫১ ও ৫৭ স্কোরে এই দুই সেট জিতে নেন দিয়ারা। তৃতীয় সেটে খেই হারালেও বাংলাদেশ ঘুরে দাঁড়ায় পরে সেটেই। তাতেই ইতিহাস।
দিয়াদের পরের ম্যাচেই তির-ধনুক নিয়ে লড়াইয়ে নামেন রোমান সানা-হাকিম আহমেদ রুবেল-রাম কৃষ্ণ সাহারা। বাংলাদেশের তিন তিরন্দাজের কাছে পাত্তাই পাননি কাজাখ তিরন্দাজরা। ৬-২ সেট পয়েন্টের বড় ব্যবধানে এশিয়ান আর্চারিতে দ্বিতীয় ব্রোঞ্জ জিতে নেয় বাংলাদেশ।
গতকালকেই রিকার্ভ মিশ্র দ্বৈত ইভেন্টের ফাইনালে বাংলাদেশকে তুলেছিলেন দিয়া-রুবেল জুটি। সেই আত্মবিশ্বাসটাই আজকে ব্রোঞ্জ জয়ে পথ দেখিয়েছে বলে হাসি মুখে বললেন দিয়া, ' আমাদের তিনজনের একেকজনের প্রতি বিশ্বাস ছিল। অনেক খুশি যে এশিয়ান চ্যাম্পিয়নশিপের মতো আসরে এই প্রথম ব্রোঞ্জ মেডেল এল। আমরা মিক্সড ইভেন্টের ফাইনালে উঠেছি এবং এখন তিনজনের হাতেই পদক উঠল।'
চেষ্টা গার্ডে সমস্যা নিয়েও বাংলাদেশকে পদক এনে দেওয়ার লড়াইয়ে লড়েছেন বিউটি রায়। সাফল্যের ভাগটা দিলেন কোচ মার্টিন ফ্রেডরিখকেও, ' যখন অনুশীলন করছিলাম তখন আমার চেষ্টা গার্ডে সমস্যা হচ্ছিল। কোচের দিকে তাকিয়ে ছিলাম। কোচ বললেন ভয় পাওয়ার কিছু নেই। এখনো সময় আছে। আত্মবিশ্বাসটা কোচের কাছ থেকেই আমরা পাই, কোচ সাহস না দিলে আমরা সাহস হারিয়ে ফেলি। কোচের মুখ দেখলেই আসলে আমরা বুঝতে পারি যে ভালো করব আর সাফল্য।'

যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
৪ মিনিট আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
৪২ মিনিট আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
২ ঘণ্টা আগে