
এবারের পিএসএলে প্রথমবারের মতো খেলতে আসে নবাগত হায়দরাবাদ কিংসমেন। টুর্নামেন্টটা তারা শুরু করে চার ম্যাচ হেরে। তারপরই ঘুরে দাঁড়ানোর শুরু। টানা চার ম্যাচ জিতে প্লে অফের দৌড়ে এখন দলটি দারুণভাবে টিকে রয়েছে। ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চারে হায়দরাবাদ। লাহোর কালান্দার্সের ৮ পয়েন্ট হলেও নেট রানরেটের কারণে দলটি পাঁচে অবস্থান করছে। ছয় নম্বরে থাকা করাচি কিংসেরও পয়েন্ট ৮।
করাচি ন্যাশনাল স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে হায়দরাবাদ কিংসমেন-ইসলামাবাদ ইউনাইটেড ম্যাচ। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস। পাশাপাশি বাংলাদেশ ফুটবল লিগ, পিএসএল, বিসিএলেরও ম্যাচ রয়েছে আজ। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
| ম্যাচ | মুখোমুখি কারা | শুরুর সময় | সরাসরি সম্প্রচার |
|---|---|---|---|
| বিসিএল | দক্ষিণাঞ্চল-উত্তরাঞ্চল | সকাল ৯টা ৩০ মিনিট | ইউটিউব/বিসিবি |
| বিসিএল | মধ্যাঞ্চল-পূর্বাঞ্চল | সকাল ৯টা ৩০ মিনিট | ইউটিউব/বিসিবি |
| পিএসএল | হায়দরাবাদ-ইসলামাবাদ | রাত ৮ টা | টি স্পোর্টস |
| আইপিএল | বেঙ্গালুরু-গুজরাট | রাত ৮টা | স্টার স্পোর্টস ১, ২ ও ৩ |
| বাংলাদেশ ফুটবল লিগ | আবাহনী-ফর্টিস | বেলা ৩টা ৩০ মিনিট | টি স্পোর্টস |
| ইংলিশ প্রিমিয়ার লিগ | সান্ডারল্যান্ড-নটিংহাম | রাত ১টা | স্টার স্পোর্টস সিলেক্ট ১ |

খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
১ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
১ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
২ ঘণ্টা আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইরান। মেক্সিকোর টিজুয়ানা বেসক্যাম্প থেকে একটি সংক্ষিপ্ত ফ্লাইটের পর রোববার লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন দলটির ফুটবলাররা।
৩ ঘণ্টা আগে