
সিঙ্গাপুরে এশিয়া কাপ আর্চারির দ্বিতীয় লেগে হতাশার এক দিন কাটিয়েছে বাংলাদেশ। আজ তিনটি দলীয় ইভেন্টের একটিতেও পায়নি সফলতার দেখা। দুটিতে অবশ্য অন্তত ব্রোঞ্জ জেতার সম্ভাবনা ছিল।
পুরুষ রিকার্ভের দলীয় ইভেন্টে শুরুটা দুর্দান্ত করেছিলেন বাংলাদেশের ৩ তীরন্দাজ আব্দুর রহমান আলিফ, রামকৃষ্ণ সাহা ও রাকিব মিয়া। ফিলিপাইনকে ৬-০ সেট পয়েন্টে উড়িয়ে দেন তারা। কোয়ার্টার ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ে কাজাখস্তানকে হারায় ৫-৪ ব্যবধানে। কিন্তু সেমিফাইনালে ভারতের কাছে সেভাবে পাত্তা পায়নি বাংলাদেশ। ৫-১ সেট পয়েন্টে হারের পর ব্রোঞ্জের লড়াইয়ে চাইনিজ তাইপের কাছে হেরেছে ৫-৩ ব্যবধানে।
পুরুষ কম্পাউন্ডের দলীয় ইভেন্টে প্রথম রাউন্ডেই বাদ পড়ে বাংলাদেশ। ভুটানের কাছে ২২২-২১৮ ব্যবধানে হারেন হিমু বাছাড়, নেওয়াজ আহমেদ রাকিব ও সোহেল রানারা।
নারী কম্পাউন্ডের দলীয় ইভেন্টে বাছাইপর্বে সাতে থেকে শেষ করেছিল বাংলাদেশ। প্রথম রাউন্ডে হংকংকে ২৩০-২২১ ব্যবধানে হারান পুষ্পিতা জামান, বন্যা আক্তার ও কুলসুম আক্তার মনিরা। কোয়ার্টার ফাইনালে ইন্দোনেশিয়াকে ২৩০-২২৫ ব্যবধানে হারিয়ে চমক দেখালেও সেমিফাইনালে হেরে যান মালয়েশিয়ার তীরন্দাজদের কাছে (২২৪-২২১)। ব্রোঞ্জের লড়াইয়ে শেষ সেট জিতলেও চার সেটের লড়াইয়ে কাজাখস্তানের কাছে হারতে হয়েছে ২৩০-২২৪ ব্যবধানে।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে