
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) আজ দুটি ম্যাচ রয়েছে। যার মধ্যে রাতে মুখোমুখি হবে করাচি কিংস-রাওয়ালপিন্ডি পিন্ডিজ। এর আগে ২৮ মার্চ নিজেদের প্রথম ম্যাচে রিশাদ হোসেনের পিন্ডিজ হেরে গেছে পেশোয়ার জালমির কাছে। এদিকে মেয়েদের চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের শেষ দুই ম্যাচ হবে আজ রাতে। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
| ম্যাচ | শুরুর সময় | সরাসরি সম্প্রচার |
|---|---|---|
| পিএসএল: ইসলামাবাদ-কোয়েটা | বেলা সাড়ে ৩টা | টি-স্পোর্টস |
| পিএসএল: করাচি-রাওয়ালপিন্ডি | রাত ৮টা | টি-স্পোর্টস |
| আইপিএল: কলকাতা-হায়দরাবাদ | রাত ৮টা | স্টার স্পোর্টস ১ ও ৩ |
| ম্যাচ | শুরুর সময় | সরাসরি সম্প্রচার |
|---|---|---|
| নারী উয়েফা চ্যাম্পিয়নস লিগ: শেষ আট দ্বিতীয় লেগ: বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ | রাত ১০টা ৪৫ মিনিট | ফ্যানকোড |
| নারী উয়েফা চ্যাম্পিয়নস লিগ: শেষ আট দ্বিতীয় লেগ: লিওনেস-ভলফসবুর্গ | রাত ১টা | ফ্যানকোড |

আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগেই এখন আম্পায়ারিং করতে দেখা যায় শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতকে। চ্যালেঞ্জ জানিয়ে তাঁর সিদ্ধান্তকে খুব কম সময়েই বদলাতে পারেন ক্রিকেটাররা। আজ রিশাদ হোসেনও হার মেনে গেলেন সৈকতের কাছে।
১০ ঘণ্টা আগে
বিয়ে নিয়ে সামাজিক মাধ্যমে সম্প্রতি এক পোস্ট দেওয়ার পর ইমাম-উল-হক বিব্রতকর অবস্থায় পড়ে গিয়েছেন। অনেকেই পাকিস্তানি তারকা ক্রিকেটারের বৈবাহিক জীবন নিয়ে নেতিবাচক মন্তব্য করতে থাকেন। এবার তিনি মুখ খুলেছেন। পাকিস্তানি বাঁহাতি ব্যাটারের দাবি, অনেকেই না জেনে বুঝে কথাবার্তা বলেছেন।
১১ ঘণ্টা আগে
বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। ভেন্যু স্থানান্তরের দাবি থেকে সরে না আসায় ইরান এই ফুটবল মহাযজ্ঞে অংশ নেবে কি নেবে না, তা সূতোয় ঝুলছে। ইরানের ক্রীড়ামন্ত্রী আহমাদ দানিয়ালি জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে বিশ্বকাপের অংশগ্রহণের সম্ভাবনা ক্রমশ কমছে।
১২ ঘণ্টা আগে
ফুটবলের মাঠ রণক্ষেত্রে পরিণত হওয়ার ঘটনা নতুন কিছু নয়। দক্ষিণ আমেরিকার ফুটবলে সংঘর্ষ এত তীব্র আকার ধারণ করে যে লাল কার্ড তো দেখানো হয়ই। এমনকি বাধ্য হয়ে ম্যাচ বাতিল করা হয়। ফ্রান্সের ঘরোয়া ফুটবলেও দেখা গেছে তেমন তুলকালাম ঘটনা।
১৩ ঘণ্টা আগে