
২০০৫ সালের সেই সফরে মুশফিকুর রহিম গিয়েছিল আমাদের দ্বিতীয় উইকেটরক্ষক ব্যাটার হিসেবে। ইংল্যান্ডে সেবার লম্বা সফর আমাদের। তখন দুই উইকেটরক্ষক ব্যাটার নেওয়া হয়। আমাদের মূল উইকেটরক্ষক ব্যাটার খালেদ মাসুদ পাইলট। দ্বিতীয় উইকেটরক্ষক ব্যাটার হিসেবে মুশফিকুর রহিম গিয়েছিল। সেই সফরে আমরা নিশ্চিত ছিলাম না, তাকে খেলাব কি না।
যেহেতু ছেলেটা টেকনিক্যালি খুব সাউন্ড, স্কিলটাও ভালো, তাকে নিয়ে গিয়ে ধীরে ধীরে আমরা তৈরি করব। আমাদের বলা হয়েছিল, সে ভবিষ্যতের ক্রিকেটার হবে। দলের সঙ্গে তাই নিয়ে গিয়েছিলাম যে সে থাকল আর আমাদের সঙ্গে মানিয়ে নিল। সে অনূর্ধ্ব-১৯ মাত্র শেষ করেছিল। আমরা যখন সেখানে পৌঁছলাম, ইংলিশ কন্ডিশন অনেক কঠিন ব্যাটারদের জন্য। তিন দিনের ম্যাচ, কাউন্টির মূল দলের সঙ্গে কিছু সাইড ম্যাচ খেলেছিলাম। মুশফিকুর রহিমও খেলেছিল। সবাইকে চমকেও দিয়েছিল। ডেভ হোয়াটমোর অনেক খুশি হয়েছিলেন। সবারই ভালো লেগেছিল।
মুশফিককে টেস্ট ম্যাচ খেলানোর আগে একটা চিন্তাভাবনা ছিল। তাকে নামিয়ে দিলে শুরুতেই কাজটা যদি কঠিন হয়, শুরুটা যদি খুব খারাপ হয়, সেই ঝুঁকিটা আমরা নেব কি না। তবে সে খুব ভালো ব্যাটিং করেছে। খালেদ মাসুদ পাইলট তখন আমাদের এক নম্বর উইকেটরক্ষক ব্যাটার। সে তো খেলবেই। সাইড ম্যাচগুলোতে সে (মুশফিক) এত ভালো ব্যাটিং করেছিল, তাই তাকে শুধু ব্যাটার হিসেবে নেওয়া হয়েছিল। ডেভ হোয়াটমোর বলেছিলেন, তার (মুশফিক) যে টেকনিক, তাতে সফল হওয়ার সম্ভাবনা বেশি ইংলিশ কন্ডিশনে। এই চিন্তা করেই তাকে একাদশে নেওয়া।
বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে কারও শততম টেস্ট খেলা দেখতে আমাদের ২৫ বছর লাগল। তালিকায় পরের খেলোয়াড় কে হতে পারে—শান্তর অনেক ভালো সম্ভাবনা আছে (শততম টেস্ট খেলার); মেহেদী হাসান মিরাজেরও সুযোগ আছে; লিটনও হতে পারে। আছে এমন বেশ কিছু ক্রিকেটার, যারা ১০০ টেস্ট খেলতে পারে। ১০০ টেস্ট ম্যাচ খেলাটা অবশ্যই কঠিন ব্যাপার। চাইলেও সব সময় তা হয়ে ওঠে না। অনেক আত্মনিবেদন আর পরিশ্রমের দরকার হয়।
২০ বছরে মুশফিকের খেলা ইনিংসগুলোর মধ্যে আমার কাছে তার প্রথম ডাবল সেঞ্চুরিটা একটু আলাদা। গলে বাংলাদেশের হয়ে প্রথম ডাবল সেঞ্চুরি করেছে সে। প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট ম্যাচ খেলছে। এটা বাংলাদেশের ক্রিকেটের জন্য অনেক বড় ব্যাপার।
অভিনন্দন মুশি!

আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
১৫ মিনিট আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
৩ ঘণ্টা আগে