স্বাগত ২০২৬
নতুন বছরে সবার চোখ থাকবে ফিফা বিশ্বকাপে। তবে এই বৈশ্বিক ফুটবলের ব্যস্ততার বছরে রয়েছে ছেলেদের ও মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফুটবলে আছে মেয়েদের এশিয়ান কাপ এবং অনূর্ধ্ব-২০ মেয়েদের এশিয়ান কাপও। ফিফা বিশ্বকাপে বাংলাদেশ দর্শক হলেও এসব বৈশ্বিক টুর্নামেন্টে খেলছে বাংলাদেশ। নতুন বছরে ক্রীড়াঙ্গনে লাল-সবুজের সম্ভাবনা নিয়ে লিখেছেন মোহাম্মদ আশরাফুল।

২০২৬ ও ২০২৭ সাল—দুই বছরে বাংলাদেশ প্রায় ১৮ টেস্ট খেলবে, ৪০টার বেশি ওয়ানডে খেলবে, ২০-২৫ টি-টোয়েন্টি খেলবে। অনেক ক্রিকেট থাকছে নতুন বছরে। এত খেলায় ধারাবাহিক ভালো করতে আমাদের সুস্থ এবং ফিট থাকা খুব জরুরি; বিশেষ করে বোলিং ইউনিটের। ২০২৬ সালে আমাদের দেশে শক্তিশালী প্রতিপক্ষ খেলতে আসবে। আমরাও অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে যাব (২ টেস্ট খেলতে আগস্টে যাবে)। তো চ্যালেঞ্জিং হবে। সবাই ফিট থাকলে ভালো কিছু আশা করা যেতে পারে।
দেশে-বিদেশে শক্তিশালী দলগুলোর সঙ্গে বেশির ভাগ খেলা। ওয়ানডে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে হলে ২০২৬ সালের ওয়ানডে সিরিজগুলো খুব গুরুত্বপূর্ণ; বিশেষ করে আমাদের হোম সিরিজগুলো যে খেলব, ভালো করতেই হবে। আর বছরের শুরুর দিকে ভারত ও শ্রীলঙ্কায় আছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টে আমাদের সম্ভাবনা তো আছেই, ভালো কিছুর আশা করি আমরা।
আমি মনে করি, আমাদের টেস্ট দল খুব অভিজ্ঞ। আর টি-টোয়েন্টিতেও আমরা ভালো করছি। ওয়ানডেতে আমাদের একটু নতুন করে জেগে উঠতে হবে।
লেখক: সাবেক অধিনায়ক, বাংলাদেশ ক্রিকেট দল

ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
৪২ মিনিট আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইরান। মেক্সিকোর টিজুয়ানা বেসক্যাম্প থেকে একটি সংক্ষিপ্ত ফ্লাইটের পর রোববার লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন দলটির ফুটবলাররা।
২ ঘণ্টা আগে
ইংলিশ কাউন্টি ক্রিকেটে কেন্টের হয়ে রাজকীয় অভিষেক হলো বাংলাদেশি পেসার হাসান মাহমুদের। ব্ল্যাকপুলে ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে বল হাতে আগুন ঝরিয়ে নিজের প্রথম ম্যাচেই কেন্টকে ১৪০ রানের বিশাল জয় এনে দিয়েছেন তিনি। পুরো ম্যাচে ১০১ রান খরচায় হাসান একাই শিকার করেছেন ৯ উইকেট, যা তার প্রথম শ্রেণির ক্রিকেটে
২ ঘণ্টা আগে
চলতি শতাব্দীতে জার্মানির বাইরে কেবল দুটি দল বিশ্বমঞ্চে এক ম্যাচে সাত বা তার বেশি গোল দেওয়ার স্বাদ পেয়েছে—২০১০ বিশ্বকাপে উত্তর কোরিয়ার বিপক্ষে পর্তুগাল (৭-০) এবং ২০২২ কাতার বিশ্বকাপে কোস্টারিকার বিপক্ষে স্পেন (৭-০)।
৩ ঘণ্টা আগে