
ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তান—প্রতিটি দলেরই সমান সম্ভাবনা। অন্য সব দলের চেয়ে ভারত বেশি এগিয়ে থাকবে। তবে মাঠের লড়াইয়ে কাগজ-কলমে এগিয়ে থাকাটা গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হচ্ছে কে কত ভালো পারফর্ম করছে। টি-টোয়েন্টি ফরম্যাটে লড়াই উন্মুক্ত, যেকোনো দল চ্যাম্পিয়ন হতে পারে।
বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান অনেকটা কাছাকাছি র্যাঙ্কিংয়ের দল। এদের মধ্যে নাম্বারিং করলে ভারত ১০, পাকিস্তান ৯, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান ৮। অনেকে মনে করছে, আরব আমিরাতে বোধ হয় বড় স্কোর নিয়মিত হবে। আমার মনে হয় না, আমিরাতের উইকেট কিছুটা ধীরগতির। বাংলাদেশের দুই ওপেনার পারভেজ ইমন আর জুনিয়র তামিম ভালো ছন্দে আছে। সাইফ হাসান রান করেছে সবশেষ সিরিজে। লিটন দাস ফর্মে আছে। টপ অর্ডার যদি ভালো কিছু করে, বাংলাদেশের বোলিং বিভাগে ভালো বৈচিত্র্য আছে, যেটা অন্য দলে নেই। এই ধরনের উইকেটে মোস্তাফিজ হবে ভয়ংকর বোলার। রিশাদ হোসেন যদি ভালো লেগ স্পিন করতে পারে। টপ অর্ডারের ভালো করাটা গুরুত্বপূর্ণ। ইমন, তামিম জুনিয়র যেমন মন খুলে খেলছে, আবার মিডল অর্ডারে তাওহীদ হৃদয়, জাকির আলী অনিক মিড উইকেটে বেশি মারতে যায়। অফ স্টাম্পের বলও মিড উইকেট দিয়ে মারতে যায়। ভারতের হার্দিক পান্ডিয়াদের দেখেন অফ স্টাম্পের বল কাভারের ওপর দিয়ে মারছে। ওয়াইড ইয়র্কারের বল গালির ওপর দিয়ে মারছে। অনেক ইম্প্রোভাইজড শট খেলে। ৩৬০ ডিগ্রি শট খেলতে পারে ওরা। আমাদের মাঝের জায়গায় দুর্বলতা। ভারতের মতো ভালো দল আমাদের বিশ্লেষণ করে রেখেছে। ওরা বুঝতে পারে কোন দলের কী দুর্বলতা, কোথায় শক্তি। আমাদের ব্যাটারদের দুর্বলতা বুঝে তারা বল করবে। ১৪০ কিলোমিটার গতির অফ স্টাম্পের বল লেগে টানা খুব কঠিন। অনেক সময় অনেক খেলোয়াড় মানিয়ে নিতে পারবে, চাপ সামলে রান বের করে ফেলতে পারে। আশা করি বাংলাদেশ ভালো সময় কাটাবে।
সবচেয়ে ভালো বাংলাদেশের প্রথম ম্যাচটা তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ (হংকং)। বড় টুর্নামেন্টে শুরুটা ভালো করা গুরুত্বপূর্ণ। গ্রুপ পর্বে বাংলাদেশের কাছে দুটি ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে একটি ম্যাচ জিততে পারলেই সুপার ফোরে উঠতে পারবে।
বাংলাদেশ শ্রীলঙ্কা, পাকিস্তান ও নেদারল্যন্ডসের বিপক্ষে সিরিজ জিতে এশিয়া কাপ খেলতে গেছে। যেকোনো জয় আত্মবিশ্বাসী করে দলকে। লিটন দারুণ ছন্দে আছে। তার ছন্দ কাজে লাগাতে পারাটা গুরুত্বপূর্ণ। লিটন ধারাবাহিক ছিল না। এক ম্যাচে ভালো করলে ৫ ম্যাচে রান করে না। তার যে ক্লাস, নেদারল্যান্ডসের বিপক্ষে পারফরম্যান্স কাউন্ট করি না। ভারত, অস্ট্রেলিয়ার মতো দলের সঙ্গে পারফর্ম করলে বলতে হয় ওয়াও, দুর্দান্ত ক্রিকেটার। জায়গামতো খেলেছে। লিটন ওই ধরনের ক্রিকেটার কিন্তু ধারাবাহিকতা ভালো না। আশা করি সে তার ফর্ম ধরে রাখবে। এশিয়া কাপে ভালো করবে।

ইংলিশ কাউন্টি ক্রিকেটে কেন্টের হয়ে রাজকীয় অভিষেক হলো বাংলাদেশি পেসার হাসান মাহমুদের। ব্ল্যাকপুলে ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে বল হাতে আগুন ঝরিয়ে নিজের প্রথম ম্যাচেই কেন্টকে ১৪০ রানের বিশাল জয় এনে দিয়েছেন তিনি। পুরো ম্যাচে ১০১ রান খরচায় হাসান একাই শিকার করেছেন ৯ উইকেট, যা তার প্রথম শ্রেণির ক্রিকেটে
২০ মিনিট আগে
চলতি শতাব্দীতে জার্মানির বাইরে কেবল দুটি দল বিশ্বমঞ্চে এক ম্যাচে সাত বা তার বেশি গোল দেওয়ার স্বাদ পেয়েছে—২০১০ বিশ্বকাপে উত্তর কোরিয়ার বিপক্ষে পর্তুগাল (৭-০) এবং ২০২২ কাতার বিশ্বকাপে কোস্টারিকার বিপক্ষে স্পেন (৭-০)।
৪১ মিনিট আগে
মাঠে বল গড়ানোর আগে দুই কোচের বয়সের বিশাল ব্যবধান নিয়ে আলোচনা হয়েছিল ঢের। তবে মাঠের লড়াই শুরু হতেই জার্মানি ও কুরাসাওয়ের মধ্যকার ফুটবলীয় দূরত্বের ব্যবধানটাই ফুটে উঠল স্পষ্ট। ২০২৬ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই নবাগত কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে বিধ্বংসী সূচনা করেছে ইউলিয়ান নাগেলসমানের দল।
২ ঘণ্টা আগে
কুরাসাও হয়তো মানচিত্রে ছোট, কিন্তু কোমেনেনসিয়ার হাত ধরে তাদের ফুটবলের আকাশটা আজ সীমানাহীন। জার্মানির কাছে ম্যাচটিতে হয়তো শেষ পর্যন্ত তারা হারতে পারে, কিন্তু প্রথমবার বিশ্বকাপে নেমেই গোলের যে অনাবিল আনন্দে ভাসল দ্বীপরাষ্ট্রটি, তার জন্য যে ভাগ্যের ছোঁয়া লাগে—সেই ভাগ্যটা নিজের সাহসের জোরেই ঠিকঠাক কাজে
২ ঘণ্টা আগে