
ব্রাদার্সে শুরু, ফর্টিসে শেষ। পেশাদার ফুটবল খেলার মাঝে কেটে গেছে ২১ বছর। পরশু রহমতগঞ্জের বিপক্ষে ম্যাচ দিয়ে বুটজোড়া তুলে রেখেছেন মামুনুল ইসলাম। আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে ক্যারিয়ারের প্রাপ্তি-অপ্রাপ্তির বাইরেও অভিমান নিয়ে কথা বলেছেন এই মিডফিল্ডার। সাক্ষাৎকার নিয়েছেন আনোয়ার সোহাগ।
মামুনুল ইসলাম: এই ৩০ বছরের ক্যারিয়ারে প্রাপ্তি আছে, অপ্রাপ্তি আছে। অপ্রাপ্তির মধ্যে দুইটা, আর প্রাপ্তি বলতে যা পেয়েছি আলহামদুলিল্লাহ, এতগুলো ট্রফি আমার ঝুলিতে আছে। সবচেয়ে বড় সৌভাগ্যবান মনে করি যে মাঠ থেকে বিদায় নেওয়াটা, ফর্টিস ক্লাব আমাকে সেই সুযোগ করে দিয়েছে। ক্লাবে টানা চার বছর খেলছি, ক্যারিয়ারে টানা এতটা সময় আর কোনো ক্লাবে খেলিনি।। ফুটবলকে যতটুকু দিতে পেরেছি, এক সাফের শিরোপা ছাড়া মনে করি সবই দিয়েছি ফুটবলকে।
মামুনুল: ক্লাবে তো থাকব, এখনো আমার মৌসুম শেষ হয়নি। তিন ম্যাচ আছে আমাদের হাতে, চেষ্টা করব ক্লাবকে জেতাতে।
মামুনুল: নির্দিষ্ট করে তো কোনো কোচের নাম বলতে পারব না। অনেক কোচের কাছে ট্রেনিং নিয়েছি। বিদেশি কোচদের মধ্যে ডিডো, রবার্ট রুবেন, লোডভিক ডি ক্রুইফ, টম সেইন্টফিট, জেমি ডে—এখনো তাঁদের সঙ্গে আমার কথা হয় এবং তাঁরা আমাকে অনেক সহায়তা করেন। তাঁদের কাছ থেকে অনেক কিছু শেখা হয়েছে। স্থানীয় কোচদের মধ্যে মারুফুল হক ভাই, মানিক ভাই, মিন্টু ভাই, কায়সার ভাই, টিটু ভাই। সব কোচের সঙ্গে সম্পর্কটা বেশ ভালো ছিল।
মামুনুল: কোনো নির্দিষ্ট ক্লাব বলতে পারব না। বসুন্ধরা কিংস বাদে প্রায় প্রতিটি চ্যাম্পিয়ন ক্লাবে খেলেছি। প্রতিটা ক্লাবই আমার কাছে গুরুত্বপূর্ণ। যে ক্লাব আমাকে সম্মান দিয়েছে—ফর্টিস এফসি। আসলে আমাদের ক্লাব-সংস্কৃতি পরিবর্তন করতে হবে। আমাদের যাঁরা সিনিয়র দায়িত্বে আছেন, তাঁরা সেভাবে সাপোর্ট করেন না। আমি কিন্তু ফর্টিস এফসিকে কোনো শিরোপা দিতে পারিনি। তবে বাকিরা যে সম্মানটুকু আমাকে দিতে পারেনি, সেটা আমাকে ফর্টিস দিয়েছে। আমাদের এই সংস্কৃতিতে বদল আনতে হবে। খেলোয়াড়েরা যেভাবেই খেলুক, তাদের ঠিকভাবে সম্মানটা দিতে হবে।
মামুনুল: না। সুযোগ না পাওয়ার কারণ অনেকবার বলছি। তাদের সঙ্গে আমি কন্ডিশনিং ট্রেনিংয়ে যেতে পারিনি। আমি অনূর্ধ্ব-২৩ ন্যাশনাল টিমের ট্রেনিংয়ে ছিলাম, ক্যাম্পে ছিলাম এশিয়ান গেমস খেলতে। আমি যখন গিয়েছি, তখন খেলা শুরু হতে এক সপ্তাহ বাকি। কোচ আমাকে ভালোভাবে দেখতে পারল না। যখন আমি মাঠে ১৮ জনের মধ্যে ঢুকছি—যেকোনো সময় নামতে পারি, তখনই আমাকে ফিফা ফ্রেন্ডলি খেলতে দেশে ডেকে নিয়ে এল। আবার ওখানে গেলাম, চোটে পড়ার পর আবার রিকভার করতে আমার ১৫ দিন লাগল। এভাবেই সময় চলে গেছে। কিন্তু এটা কোনো ইস্যু না। আমি মনে করি, আমার এটা দুর্ভাগ্য, আর কিছু না।
মামুনুল: আমরা পরপর দুটি ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে আমাদের যেখানে কোয়ালিফাই করার কথা ছিল, সেটা করতে পারিনি নেপালের সঙ্গে হেরে। এটা খুবই কষ্টকর অভিজ্ঞতা ছিল। আমি দুইটা ম্যাচ খেলছি। ২০১০ সালের পর থেকে আমার পিক টাইম চলেছে। ১৬-১৭ মৌসুমের লিগটা আমার ভালো যায়নি চট্টগ্রাম আবাহনীতে। তবে যখন ঢাকা আবাহনীতে সাইন করি, আবার ছন্দ ফিরে পেলাম। তখনই (২০১৮ সাফে) এই সাফল্য পেলে নিশ্চয় ওই সময়ে অবসর নিতাম।
মামুনুল: হামজা যে স্ট্যান্ডার্ডে আমাদের নিয়ে গেছে, এতে করে আমাদের ফুটবলের মার্কেট ভ্যালুও বেড়েছে। হামজা-শমিতরা সেই ধারাবাহিকতা ধরে রাখলে, চূড়ায় পৌঁছাতে খুব বেশি সময় লাগবে না। এখনকার দলের সঙ্গে খেলতে পারলে আমার খেলাটা আরও উন্নত হতো। হামজা আমার পেছনে থাকবে, আমি হামজার সামনে থাকব—এতে করে ফুটবলটা আরও বেশি ভালো খেলতে পারতাম। হামজার মতো খেলোয়াড় আপনাকে কাভার করছে। আমার জন্য খেলা আরও সহজ হতো।
মামুনুল: ক্যারিয়ারে ১৫টা বছর জাতীয় দলে খেলেছি। তারপরও ফেডারেশনের কাছ থেকে কোনো সাপোর্ট পাইনি। যুদ্ধ করে এগিয়েছি। শেষ বেলায় ফেডারেশনের কাছে অবসর নেওয়ার সুযোগ চেয়েছিলাম, সেটাই তো পাইনি। এ নিয়ে কারও প্রতি ক্ষোভ নেই। কারও প্রতি কোনো চাওয়া ছিল না।

ইংলিশ কাউন্টি ক্রিকেটে কেন্টের হয়ে রাজকীয় অভিষেক হলো বাংলাদেশি পেসার হাসান মাহমুদের। ব্ল্যাকপুলে ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে বল হাতে আগুন ঝরিয়ে নিজের প্রথম ম্যাচেই কেন্টকে ১৪০ রানের বিশাল জয় এনে দিয়েছেন তিনি। পুরো ম্যাচে ১০১ রান খরচায় হাসান একাই শিকার করেছেন ৯ উইকেট, যা তার প্রথম শ্রেণির ক্রিকেটে
৭ মিনিট আগে
চলতি শতাব্দীতে জার্মানির বাইরে কেবল দুটি দল বিশ্বমঞ্চে এক ম্যাচে সাত বা তার বেশি গোল দেওয়ার স্বাদ পেয়েছে—২০১০ বিশ্বকাপে উত্তর কোরিয়ার বিপক্ষে পর্তুগাল (৭-০) এবং ২০২২ কাতার বিশ্বকাপে কোস্টারিকার বিপক্ষে স্পেন (৭-০)।
২৮ মিনিট আগে
মাঠে বল গড়ানোর আগে দুই কোচের বয়সের বিশাল ব্যবধান নিয়ে আলোচনা হয়েছিল ঢের। তবে মাঠের লড়াই শুরু হতেই জার্মানি ও কুরাসাওয়ের মধ্যকার ফুটবলীয় দূরত্বের ব্যবধানটাই ফুটে উঠল স্পষ্ট। ২০২৬ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই নবাগত কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে বিধ্বংসী সূচনা করেছে ইউলিয়ান নাগেলসমানের দল।
২ ঘণ্টা আগে
কুরাসাও হয়তো মানচিত্রে ছোট, কিন্তু কোমেনেনসিয়ার হাত ধরে তাদের ফুটবলের আকাশটা আজ সীমানাহীন। জার্মানির কাছে ম্যাচটিতে হয়তো শেষ পর্যন্ত তারা হারতে পারে, কিন্তু প্রথমবার বিশ্বকাপে নেমেই গোলের যে অনাবিল আনন্দে ভাসল দ্বীপরাষ্ট্রটি, তার জন্য যে ভাগ্যের ছোঁয়া লাগে—সেই ভাগ্যটা নিজের সাহসের জোরেই ঠিকঠাক কাজে
২ ঘণ্টা আগে