
মধ্যবর্তী দলবদলের লম্বা বিরতি শেষে আজ আবার মাঠে গড়াচ্ছে বাংলাদেশ ফুটবল লিগ (বিএফএল)। আবারও মাঠের ব্যস্ততা শুরু হচ্ছে জামালদের। গতকাল রমজানের বিকেলে গোপীবাগে ব্রাদার্স ইউনিয়নের মাঠে প্রস্তুতি নিতে দেখা গেল জামাল ভূঁইয়াকে। অনুশীলন শেষে জামালের সঙ্গে যে সংক্ষিপ্ত আলাপন, সেখানে ক্লাব ফুটবল নয়; থাকল শুধুই নারী ফুটবল ও ছেলেদের জাতীয় ফুটবল দল। সাক্ষাৎকার নিয়েছেন রানা আব্বাস।
প্রশ্ন: নারী এশিয়ান কাপে চীনের বিপক্ষে বাংলাদেশের মেয়েরা অসাধারণ খেলেছে। টুর্নামেন্টে বাংলাদেশের মেয়েদের নিয়ে আপনার প্রত্যাশা কী?
জামাল ভূঁইয়া: আগামীকাল (আজ) উত্তর কোরিয়ার সঙ্গে আমাদের একটা ম্যাচ আছে। র্যাঙ্কিংয়ে উত্তর কোরিয়া ৯ নম্বরে, ওরা অনেক শক্তিশালী দল। তবে আমার বিশ্বাস, আমাদের নারী দল একটা ভালো পারফরম্যান্স উপহার দিতে পারবে। তারা যদি ১ পয়েন্ট বা ৩ পয়েন্ট নিতে পারে, আমরা গর্বিত হব। আর যদি না-ও পারে, তবু আমরা গর্বিত। তবে আমরা চাই, তারা পরের রাউন্ডে কোয়ালিফাই করুক, কালকের (আজকের) ম্যাচে পয়েন্ট পাওয়া খুব জরুরি। আমি তাদের শুভকামনা জানাই এবং আশা করি সারা দেশ তাদের জন্য দোয়া করবে।
প্রশ্ন: মেয়েদের এই দলে কার খেলা আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে?
জামাল: মিলি (গোলরক্ষক)। সে গত ম্যাচে অনেক ভালো খেলেছে। আমি একটু অবাকই হয়েছিলাম। কারণ, চীন অনেক সুযোগ তৈরি করেছিল, কিন্তু মিলি অনেক সেভ করেছে। এটা আমার খুব ভালো লেগেছে।
প্রশ্ন: মেয়েদের ম্যাচের পাশাপাশি আপনাদের নিজেদের ম্যাচের দিকে তাকালে, এ মাসের শেষে সিঙ্গাপুরের বিপক্ষে আপনাদের একটি ম্যাচ আছে। এশিয়ান কাপের বাছাইপর্বের শেষটা কীভাবে করতে চান?
জামাল: গ্রুপে যতটা সম্ভব শক্তিশালী অবস্থানে থেকে শেষ করতে চাই। সিঙ্গাপুরে যদি আমরা ৩ পয়েন্ট নিতে পারি, তবে আমরা টেবিলের দ্বিতীয় বা তৃতীয় অবস্থানে থাকব (ভারত-হংকং ম্যাচের ফলের ওপর নির্ভর করবে)। আমাদের মূল লক্ষ্য ৩ পয়েন্ট পাওয়া এবং বাছাইপর্ব ভালোভাবে শেষ করা। সামনে সেপ্টেম্বরে সাফ চ্যাম্পিয়নশিপও আছে, সেটার জন্য এখনো সময় আছে। তবে এই মুহূর্তে আমার মূল মনোযোগ সিঙ্গাপুরের বিপক্ষে জাতীয় দলের ম্যাচ।
প্রশ্ন: হামজা চৌধুরীর সঙ্গে তো আপনার নিয়মিত যোগাযোগ হয়। কতটা সেরে উঠলেন হামজা?
জামাল: হামজা আমাকে বলেছে যে সে আসবে। ওর চোটও খুব বেশি গুরুতর নয়। আমরা তাকে দলে পাব আশা করি।

আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগেই এখন আম্পায়ারিং করতে দেখা যায় শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতকে। চ্যালেঞ্জ জানিয়ে তাঁর সিদ্ধান্তকে খুব কম সময়েই বদলাতে পারেন ক্রিকেটাররা। আজ রিশাদ হোসেনও হার মেনে গেলেন সৈকতের কাছে।
৫ ঘণ্টা আগে
বিয়ে নিয়ে সামাজিক মাধ্যমে সম্প্রতি এক পোস্ট দেওয়ার পর ইমাম-উল-হক বিব্রতকর অবস্থায় পড়ে গিয়েছেন। অনেকেই পাকিস্তানি তারকা ক্রিকেটারের বৈবাহিক জীবন নিয়ে নেতিবাচক মন্তব্য করতে থাকেন। এবার তিনি মুখ খুলেছেন। পাকিস্তানি বাঁহাতি ব্যাটারের দাবি, অনেকেই না জেনে বুঝে কথাবার্তা বলেছেন।
৬ ঘণ্টা আগে
বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। ভেন্যু স্থানান্তরের দাবি থেকে সরে না আসায় ইরান এই ফুটবল মহাযজ্ঞে অংশ নেবে কি নেবে না, তা সূতোয় ঝুলছে। ইরানের ক্রীড়ামন্ত্রী আহমাদ দানিয়ালি জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে বিশ্বকাপের অংশগ্রহণের সম্ভাবনা ক্রমশ কমছে।
৭ ঘণ্টা আগে
ফুটবলের মাঠ রণক্ষেত্রে পরিণত হওয়ার ঘটনা নতুন কিছু নয়। দক্ষিণ আমেরিকার ফুটবলে সংঘর্ষ এত তীব্র আকার ধারণ করে যে লাল কার্ড তো দেখানো হয়ই। এমনকি বাধ্য হয়ে ম্যাচ বাতিল করা হয়। ফ্রান্সের ঘরোয়া ফুটবলেও দেখা গেছে তেমন তুলকালাম ঘটনা।
৮ ঘণ্টা আগে