বড় কোনো টুর্নামেন্টে ইংল্যান্ড একটু ভালো খেললেই একই সুরে ব্রিটিশ সংবাদমাধ্যম আর ইংলিশ ভক্ত-সমর্থকেরা গাইতে শুরু করে, ইটস কামিং হোম! ব্রিটিশ মিডিয়ার অতিপ্রচারে বিশ্লেষকেরা কখনো কখনো বলেন, ইংল্যান্ড দলটা কাগুজে বাঘ। কাগজেই যত তর্জন-গর্জন। বাস্তবে তাদের দৌড় সর্বোচ্চ সেমিফাইনাল!
গত ৫৫ বছরে কখনোই বড় টুর্নামেন্টে ফাইনালে না ওঠা ইংল্যান্ডের পাশে কাগুজে বাঘ তকমাটা প্রায় সত্যিই হয়ে গিয়েছিল। কিন্তু কাল সেই ধারণাটা প্রায় ভেঙে দিয়েছে সাউথগেটের দল। আর এতেই কেনদের নিয়ে আনন্দ-উচ্ছ্বাস আরও বেড়েছে সমর্থক আর ব্রিটিশ সংবাদমাধ্যমে। গার্ডিয়ানের প্রধান শিরোনাম, 'ইংল্যান্ডস স্বপ্ন দেখছে, ’৬৬–এর পর ফাইনাল অপেক্ষা করছে’। ডেইলি মেইল তো সেই সৃজনশীলতা দেখিয়ে লিখেছে, ‘কেন (Kane) ইউ বিলিভ ইট!’ ডেইলি এক্সপ্রেসের প্রধান শিরোনাম, ‘...এবং অবশেষে’। দ্য সান লিখেছে, ‘সম্ভবত পৃথিবীর সেরা অনুভূতি’।
ব্রিটিশদের এই উচ্ছ্বাস অযৌক্তিক নয়। ৫৫ বছর আগে ১৯৬৬ সালে প্রথমবার বিশ্বকাপ জয়ের পর থেকে আর কোনো বড় শিরোপা জিততে পারেনি ইংল্যান্ড। শিরোপা জেতা দূরের কথা বিশ্বকাপ কিংবা ইউরোর ফাইনালেও উঠতে পারেনি ইংলিশরা। অবশেষে সেমিফাইনালে ডেনমার্ককে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো ইউরোর ফাইনালে গ্যারেথ সাউথ গেটের দল। তবে ফাইনালে পৌঁছেও ভক্ত-সমর্থকদের সঙ্গে উচ্ছ্বাসে ভেসে যাচ্ছেন না; বরং এখন তাঁর উদযাপন খুব পরিমিত।
ফাইনালে যে প্রতিপক্ষ রবার্তো মানচিনির দুরন্ত ইতালি। যে দল আবার টানা ৩৩ ম্যাচ অপরাজিত। শিরোপার অন্যতম বড় দাবিদার। কঠিন প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামার আগে সাউথগেটের একটু সাবধানি হওয়াটাই স্বাভাবিক। কাল জয়ের পর সংবাদ সম্মেলনে সাউথগেট বলেছেন, ‘আমরা ফাইনালে উঠতে পেরেছি। এটা অবশ্যই খুবই আনন্দের বিষয়। তবে আমাদের এখনো একটা বড় বাধা পেরোনো বাকি। ইতালি দুর্দান্ত দল। ওদের রক্ষণে দুই যোদ্ধা আছে। তা ছাড়া পুরো দলই ভালো ছন্দে আছে। ফাইনালে আমরা একটা দারুণ ম্যাচের সাক্ষী হতে যাচ্ছি।’
ইতালির সঙ্গে ম্যাচটা কতটা কঠিন সেটি সাউথগেটের ভালোই জানা আছে। তবে শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী সাউথগেট, ‘আমরা সবাই জানি ইতালির বিপক্ষে কঠিন এক ম্যাচই হতে যাচ্ছে। তবে এখন পর্যন্ত আমরা টুর্নামেন্টে দারুণ ফুটবল খেলছি। শিরোপা জিততে আর মাত্র একটি জয় দরকার।’

বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
২ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
৩ ঘণ্টা আগে