১৭ বছরের ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিয়েছেন লুইস সুয়ারেজ। কোপা আমেরিকার বাছাইয়ে আগামী শুক্রবার প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচেই দেশের জার্সিতে শেষবার মাঠে নামবেন ৩৭ বছর বয়সী এই ফরোয়ার্ড।
বিদায়ের বার্তা দিয়ে সুয়ারেজ বলেছেন, ‘জাতীয় দলের হয়ে শেষ ম্যাচটি খেলব শুক্রবার। অবসরের সঠিক সময় কোনটি, এটি জেনে বিদায় নেওয়ার চেয়ে গর্বের কিছু আর নেই এবং সৌভাগ্যবশত, আমার বিশ্বাস, জাতীয় দল থেকে এমন সময়ে অবসর নিচ্ছি, যখন আমি জানি যে সরে দাঁড়ানোর সময় হয়েছে।’
বয়স বাধা হয়ে দাঁড়িয়েছে ২০২৬ বিশ্বকাপের পথে। সেটি সুয়ারেজ নিজেও ভালো করে জানেন। বললেন, ‘৩৭ বছর বয়স হয়ে গেছে, পরের বিশ্বকাপ খেলা কঠিন আমার। এটা ভেবে স্বস্তি পাচ্ছি যে, চোটের কারণে বা পারফরম্যান্সের কারণে আমাকে অবসর নিতে হচ্ছে না।’
২০০৭ সালের ফেব্রুয়ারিতে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে সুয়ারেজের উরুগুয়ে অধ্যায় শুরু হয়। ১৭ বছরের পথচলায় দেশের হয়ে ১৪২ ম্যাচ খেলে সর্বোচ্চ ৬৯ গোলের রেকর্ড তাঁর। অবসরের সিদ্ধান্ত সহজ ছিল না বললেন সুয়ারেজ, ‘ব্যক্তিগতভাবে আমার জন্য এটা শান্তির অনুভূতি যে, নিজে থেকেই সরে দাঁড়াতে প্রস্তুত। সিদ্ধান্তটি অবশ্যই কঠিন। বিদায় বলা কখনোই সহজ নয়। তবে এই মানসিক শান্তি আমার সঙ্গী যে, শেষ ম্যাচ পর্যন্ত নিজের সবটুকু উজাড় করে দিয়েছি এবং ভেতরের বারুদ আস্তে আস্তে মিইয়ে আসেনি। এ জন্যই আমার মনে হয়েছে, এখনই সময়।’
ক্যারিয়ারে চারটি বিশ্বকাপ ও পাঁচটি কোপা আমেরিকা খেলেছেন সুয়ারেজ। ২০১০ বিশ্বকাপে সেমিফাইনাল এবং ২০১১ কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন হয় উরুগুয়ে। কোপায় ৪ গোল করে এবং ২টি গোলে সহায়তা করে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার হাতে তোলেন সুয়ারেজ।

এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
৩২ মিনিট আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
১ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে শেষ পর্যন্ত যেতেই হলো ইরান ফুটবল দলকে। বেস ক্যাম্প মেক্সিকোতে হলেও ইরানের বিশ্বকাপের ম্যাচগুলো পড়েছে যুক্তরাষ্ট্রে। মার্কিন মুলুকে পৌঁছে খোদ আয়োজকদের ওপর ক্ষোভ ঝাড়লেন ইরান দলের প্রধান কোচ আমির ঘালেনি। সরাসরি না বললেও দুই দেশের মধ্যে চলমান যুদ্ধের দিকেই ইঙ্গিত করেছেন তিনি।
৩ ঘণ্টা আগে