হাঁটুর চোট নিয়ে গত কয়েক মাস বেশ ভুগছিলেন পল পগবা। অবশেষে এই চোটই বিশ্বকাপ থেকে ছিটকে দিল পগবাকে। হাঁটুর চোট থেকে সেরে উঠতে এখনো সময় লাগবে বলে কাতার ফুটবল বিশ্বকাপে দেখা যাবে না ফরাসি এই মিডফিল্ডারকে।
বিশ্বকাপে পগবার না খেলার তথ্য সোমবার নিশ্চিত করেছেন তাঁর এজেন্ট রাফায়েল পিমেন্তা। সংবাদমাধ্যমকে পিমেন্তা বলেছেন, ‘তুরিনো এবং পিটসবার্গে গতকাল এবং আজকের মেডিকেল রিভিউ দেখে অত্যন্ত দু:খের সঙ্গে জানাচ্ছি, সার্জারির ধকল কাটাতে পল পগবার এখনো সময় লাগবে। একারণে জুভেন্টাসেও সে যেতে পারবে না এবং কাতার বিশ্বকাপও খেলা হবে না।’
দিদিয়ের দেশমের অধীনে ২০১৮ বিশ্বকাপ জিতেছে ফ্রান্স। তবে গত বিশ্বকাপজয়ী দলের বেশিরভাগ খেলোয়াড়ই চোটে পড়ে ছিটকে গেছেন। হ্যামস্ট্রিং সমস্যায় কাতার বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন এনগোলো কান্তে। উড়ুর চোটে ছিটকে গেছেন রাফায়েল ভারানে। আর পগবা ছিটকে গেলেন হাঁটুর চোটে।
২০ নভেম্বর কাতার-ইকুয়েডর ম্যাচ দিয়ে শুরু হবে ২২তম ফুটবল বিশ্বকাপ। আর ‘ডি’ গ্রুপে থাকা ফ্রান্সের বিশ্বকাপ মিশন শুরু হবে ২৩ নভেম্বর। ২৩ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে নামবে ফরাসিরা। ২৬ নভেম্বর ডেনমার্ক এবং ৩০ নভেম্বর তিউনিসিয়ার বিপক্ষে খেলবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

আর্জেন্টিনার বিশ্বকাপ প্রস্তুতিতে শুরুর একাদশ নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। শেষ পর্যায়ের অনুশীলনে কোচ লিওনেল স্কালোনি দুই ধরনের ফরমেশন বানিয়ে একাদশ পরীক্ষা করেছেন। যেখানে রক্ষণভাগ নিয়েই মূল অনিশ্চয়তা দেখা গেছে।
৩ মিনিট আগে
বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
২ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২ ঘণ্টা আগে