
ক্রিস্টিয়ানো রোনালদোকে আটকে রাখা কি এতই সহজ! নিয়মিত গোল করছেন। যদি গোল করতে নাও পারেন, অ্যাসিস্ট করে দলের জয়ে অবদান রাখেন। গত রাতে এএফসি চ্যাম্পিয়নস লিগ টু-এর ম্যাচে ঘটেছে এমন ঘটনা। প্রতিপক্ষকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে তাঁর দল আল নাসর।
এএফসি চ্যাম্পিয়নস লিগ টু-এর ম্যাচে গত রাতে আল নাসর খেলেছে আল জাওরার বিপক্ষে। এই ম্যাচে গোল না পেলেও সতীর্থকে দিয়ে একটি গোল করিয়েছেন রোনালদো।রিয়াদের আল আওয়াল পার্কে আল জাওরাকে ৫-১ গোলে হারিয়েছে আল নাসর। প্রতিপক্ষের রক্ষণ দুর্গ ভেদ করে যেভাবে রোনালদোর অ্যাসিস্টে গোল করেছেন জোয়াও ফেলিক্স, সেটা সামাজিক মাধ্যমে ভাইরাল। এই ম্যাচে আল নাসরের চার ফুটবলার করেছেন ৫ গোল।
আল জাওরার বিপক্ষে ৩০ মিনিটের মধ্যে ৩-০ গোলে এগিয়ে যায় আল নাসর। ১২, ১৯ ও ২৯ মিনিটে আল নাসরের গোল তিনটি করেছেন কিংসলে কোমান, ওয়েসলি ও আব্দুল্লাহ আল আমরি। যার মধ্যে কিংসলে কোমানকে দিয়ে গোল করিয়েছেন অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল। ২৯ মিনিটে আমরির গোলে অ্যাসিস্ট করেছেন ফেলিক্স। প্রথমার্ধ শেষ হওয়ার আগে ব্যবধান চারগুণ করে ফেলে আল নাসর। ৪৪ মিনিটে ডি বক্সের কাছাকাছি গিয়ে রোনালদো পাস রিসিভ করেন। তাঁর সামনে থাকা আল জাওরার ডিফেন্ডারের মাথার ওপর দিয়ে চিপ করে দেন। রোনালদোর পাস রিসিভ করে ফেলিক্স ছুটতে থাকেন আল জাওরার গোলপোস্ট বরাবর। তাঁকে থামাতে আপ্রাণ চেষ্টা করেন আল জাওরার ডিফেন্ডাররা। প্রথমে ফেলিক্সের শট গোলবারে আটকে যাওয়ার পর ডান দিক থেকে আসা প্রতিপক্ষ ডিফেন্ডার সেটা ক্লিয়ার করতে গেলে বল জালে জড়িয়ে যায়।
দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতে না হতেই গোলের দেখা পায় আল জাওরা। ৫০ মিনিটে স্ট্রাইকার ইবরাহিম বাদামোসির গোলে ব্যবধান কমায় আল জাওরা। দ্রুতই ব্যবধান বাড়িয়ে নেয় আল নাসর। ৫৬ মিনিটে কোমান করেন নিজের দ্বিতীয় গোল। শেষ পর্যন্ত ৫-১ গোলের বড় জয়ে মাঠ ছাড়ে আল নাসর। ৬ ম্যাচে ৬ জয়ে পূর্ণ ১৮ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপে শীর্ষস্থানে থেকে এএফসি চ্যাম্পিয়নস লিগ টু শেষ করেছে রোনালদোর দল। সমান ৯ পয়েন্ট নিয়ে দুই ও তিনে আল জাওরা ও ইস্তিকলল। গোয়া ৬ ম্যাচ খেলেও কোনো পয়েন্ট পায়নি।

অনেকটা একা হাতে ভারতকে সেমিফাইনালের টিকিট এনে দিলেন সাঞ্জু স্যামসন। যে ভারত কিছুদিন আগেও ছিল খাদের কিনারায়। স্বাগতিক হওয়ার পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন তকমাও ফ্যাকাশে হতে থাকে। দক্ষিণ আফ্রিকা আগে সেমিফাইনাল নিশ্চিত করায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের লড়াইটি হয়ে দাঁড়ায় অঘোষিত কোয়
৯ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল থেকে আগেই ছিটকে গেছে জিম্বাবুয়ে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ সিকান্দার রাজার দল নিয়মরক্ষার ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তবে চাইলেও যে জিম্বাবুয়ে নির্ধারিত সময়ে দেশে ফিরতে পারছে না।
১০ ঘণ্টা আগে
সবার নজর এখন মধ্যপ্রাচ্যে। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর পাল্টা জবাব দিচ্ছে ইরানও। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) পর বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফাও চিন্তিত হয়ে পড়েছে।
১১ ঘণ্টা আগে
না ফেরার দেশে চলে গেলেন মাহমুদউল্লাহ রিয়াদের শৈশবের কোচ। বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার হওয়ার পেছনে যাঁর অবদান, তাঁর মৃত্যুতে প্রাণ কাঁদছে মাহমুদউল্লাহর। কোচের মৃত্যুতে আবেগী পোস্ট দিয়েছেন বাংলাদেশের এই সাবেক মিডল অর্ডার ব্যাটার।
১২ ঘণ্টা আগে