
র্যাঙ্কিংয়ের ১০৮-এ থাকা দল ভিয়েতনাম। বাংলাদেশের চেয়ে এগিয়ে ৭২ ধাপ। এমন ওপরের সারির দলের সঙ্গে প্রীতি ম্যাচ সাম্প্রতিক সময়ে খেলেনি বাংলাদেশ। তবু তাদের বিপক্ষে সমানতালে লড়াই করার আশ্বাস দিলেন অধিনায়ক জামাল ভূঁইয়া।
ভিয়েতনামের বিপক্ষে এর আগেও খেলেছে বাংলাদেশ। কাল এসভিডি হ্যাং ডে স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় মুখোমুখি হবে তৃতীয়বারের মতো।
আজ সংবাদ সম্মেলনে জামাল ভূঁইয়া বলেন, ‘ম্যাচটি কঠিন হবে, তবে বাংলাদেশ উন্নতি করছে। আমাদের বিশ্বাস, ভিয়েতনামের সঙ্গে সমানতালে লড়াই করার সামর্থ্য রাখি আমরা।’
ভিয়েতনাম ম্যাচকে আত্মবিশ্বাস বাড়ানোর মঞ্চ হিসেবে দেখছেন কোচ হাভিয়ের কাবরেরা। কারণ ৩১ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে মুখোমুখি হবে তাঁর দল।
কাবরেরা বলেন, ‘আমাদের মূল লক্ষ্য হলো সিঙ্গাপুরের বিপক্ষে আসন্ন অফিসিয়াল ম্যাচের জন্য প্রস্তুতি নেওয়া। ভিয়েতনামের মুখোমুখি হওয়া আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ তারা দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম শক্তিশালী দল। তাদের বিপক্ষে খেলা আমাদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে।’
প্রতিপক্ষ ভিয়েতনাম দলে সুয়ান সন ও ব্রাজিলীয় বংশোদ্ভূত হোয়াং হেনের মতো নতুন ও শক্তিশালী ফুটবলারদের উপস্থিতি নিয়ে বেশ সতর্ক বাংলাদেশ কোচ। তবে তিনি একে চ্যালেঞ্জ হিসেবেই নিচ্ছেন। তিনি বলেন, ‘সুয়ান সন এবং আরেকজন ব্রাজিলীয় বংশোদ্ভূত খেলোয়াড়ের (হোয়াং হেন) উপস্থিতিতে ভিয়েতনামের লাইনআপ এখন অত্যন্ত শক্তিশালী। আমরা আশা করি বাংলাদেশ ভিয়েতনামের সবচেয়ে শক্তিশালী দলেরই মোকাবিলা করতে পারবে।’
হামজা চৌধুরী দলে যোগ দিয়েছেন গতকাল। তাই তাঁকে নিয়ে তাড়াহুড়ো করতে চান না কাবরেরা। তিনি বলেন, ‘হামজা মাত্র গতকাল বিকেলে পৌঁছেছে। সে ভালো আছে, তবে আবহাওয়া এবং সময়ের সঙ্গে মানিয়ে নিতে তার কিছুটা সময় প্রয়োজন। ম্যাচে তার খেলার বিষয়টি আমরা পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেব।’

আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ মিনিট আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
২ ঘণ্টা আগে