
জাতীয় দলের নতুন কোচ নিয়োগের ডামাডোলের মধ্যেই দৃশ্যপটে হাজির হয়ে আলো কেড়ে নিলেন হামজা চৌধুরী। শুক্রবার মোহাম্মদপুরে ‘নতুন কুঁড়ি’ ক্রিকেট ম্যাচ দেখতে গিয়ে দর্শকদের মাতালেন লেস্টার সিটির এই মিডফিল্ডার। সংক্ষিপ্ত বক্তব্যের শেষ দিকে বলে ওঠেন ‘বাংলাদেশ জিন্দাবাদ’।
চার দিনের সফরে বর্তমানে ঢাকায় অবস্থান করছেন বাংলাদেশি বংশোদ্ভূত এই ব্রিটিশ ফুটবলার। তৃণমূলের প্রতিভা অন্বেষণে নতুন কুঁড়ি স্পোর্টস উদ্যোগকে সাধুবাদ জানিয়ে হামজা বলেন, ‘এখান থেকে এমন সব তারকা বেরিয়ে আসবে, যারা আমার চেয়েও বড় হবে; এমনকি বর্তমান ক্যাপ্টেনের চেয়েও বড় মাপের খেলোয়াড় হবে।’
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের প্রশংসায় হামজা বলেন, ‘শুধু মন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাতে চাই আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। তিনি চমৎকার কিছু শুরু করেছেন—এমন কিছু, যা ইনশা আল্লাহ পরবর্তী প্রজন্মের নেতা এবং বড় তারকাদের অনুপ্রাণিত করবে। তাই হ্যাঁ, অসাধারণ কাজ! এই ধরনের পরিকল্পনা থাকলে আমি দেখতে পাচ্ছি, আমাদের দেশ বিভিন্ন খেলাধুলায় বিশ্বের মানচিত্রে জায়গা করে নেবে। তাই আবারও ধন্যবাদ এবং সবার জন্য শুভকামনা। বাংলাদেশ জিন্দাবাদ!’
হামজার এই সফরকে ঘিরে ফুটবল অঙ্গনে জোরালো গুঞ্জন ছিল—জাতীয় দলের জন্য যোগ্য কোচ খুঁজে পেতে তার পরামর্শ নিতে পারে বাফুফে। তবে একই অনুষ্ঠানে উপস্থিত ফেডারেশন সভাপতি তাবিথ আউয়াল সেই সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। তিনি জানান, কোচ নিয়োগের প্রক্রিয়াটি সম্পূর্ণ পেশাদার এবং সেখানে ন্যাশনাল টিমস ম্যানেজমেন্ট কমিটির বাইরে কারও সম্পৃক্ততা নেই।
তাবিথ আউয়াল বলেন, ‘কোচ নিয়োগের প্রক্রিয়া খুবই স্বচ্ছ এবং সোজাসাপটা। এখানে ন্যাশনাল টিমস ম্যানেজমেন্ট কমিটি সিভি যাচাই-বাছাই করে ইন্টারভিউ নিচ্ছে। এই প্রক্রিয়ার বাইরে কারও সঙ্গে কোনো পরামর্শও হচ্ছে না বা কাউকে অন্তর্ভুক্ত করা হচ্ছে না।’

একটা সময় ইকুয়েডর-আইভরি কোস্ট ম্যাচের পরিণতি গোলশূন্য ড্রই মনে হচ্ছিল। সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে জিতল আইভরি কোস্ট।
৩০ মিনিট আগে
খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
৩ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
৩ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
৪ ঘণ্টা আগে