
২০২৬ বিশ্বকাপের ৪২ দল চূড়ান্ত হয়েছে আগেই। বাকি আছে এখনো ৬ দল। সেই দলগুলো হবে কারা, তা নির্ধারণ করবে প্লে-অফ। আর এই লড়াই শুরু হবে আজ। শেষ ৩১ মার্চ। এই লড়াইয়ে যেমন আছে ইতালির মতো পরাশক্তি, তেমনি কসোভোর মতো ছোট দলও। আছে এশিয়ার ইরাক; লাতিনের বলিভিয়াও। এই প্লে-অফের লড়াইয়ে আছে ২২টি দেশ। সব মিলিয়ে ৬টি দেশ পাবে জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্র-কানাডা ও মেক্সিকোয় হতে যাওয়া বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার টিকিট।
ইউরোপ থেকে প্লে-অফের লড়াইয়ে কারা
ইউরোপের ১২টি দল বিশ্বকাপ আগেই নিশ্চিত করেছে। তবে বাকি চারটি জায়গার জন্য লড়াই করছে ১৬ দল।
প্লে-অফের কাঠামো
ইউরোপীয় প্লে-অফ চারটি পৃথক পথে অনুষ্ঠিত হবে। প্রতিটি পথ থেকে একটি দল বিশ্বকাপে জায়গা করে নেবে। প্রথম রাউন্ড (সেমিফাইনাল) ম্যাচ হবে আজ। এই রাউন্ডে জয়ীরা ৩১ মার্চ খেলবে ফাইনাল রাউন্ড। এক লেগের এই রাউন্ডে জয়ীরাই টিকিট কাটবে বিশ্বকাপের।
পথ ‘এ’
২৬ মার্চ
ইতালি-নর্দার্ন আয়ারল্যান্ড বেরগামো
ওয়েলস-বসনিয়া কার্ডিফ
দুই ম্যাচের বিজয়ী ফাইনাল খেলবে ৩১ মার্চ
......................
পথ ‘এ’ জয়ী বিশ্বকাপের চূড়ান্ত পর্বে ‘বি’ গ্রুপে কানাডা, কাতার ও সুইজারল্যান্ডের সঙ্গে খেলবে।
.......................
পথ ‘বি’
২৬ মার্চ
ইউক্রেন-সুইডেন ভ্যালেন্সিয়া
পোল্যান্ড-আলবেনিয়া ওয়ারস
দুই ম্যাচের বিজয়ী ফাইনাল খেলবে ৩১ মার্চ
.....................................
পথ ‘বি’ জয়ী বিশ্বকাপের চূড়ান্ত পর্বে ‘এফ’ গ্রুপে নেদারল্যান্ডস, জাপান ও তিউনিসিয়ার সঙ্গে খেলবে।
....................
পথ ‘সি’
২৬ মার্চ
স্লোভাকিয়া-কসোভো ব্রাতিস্লাভা
তুরস্ক-রোমানিয়া ইস্তাম্বুল
দুই ম্যাচ বিজয়ী ফাইনাল খেলবে ৩১ মার্চ
................................
পথ ‘সি’ জয়ী দল বিশ্বকাপে চূড়ান্ত পর্বে ‘ডি’ গ্রুপে যুক্তরাষ্ট্র, প্যারাগুয়ে ও অস্ট্রেলিয়ার সঙ্গে খেলবে।
গ্রুপ ‘ডি’ যুক্তরাষ্ট্র, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া
........................
পথ ‘ডি’
২৬ মার্চ
ডেনমার্ক-নর্থ মেসিডোনিয়া কোপেনহেগেন
চেক প্রজাতন্ত্র-আয়ারল্যান্ড প্রাগ
দুই দলের বিজয়ী দল ফাইনাল খেলবে ৩১ মার্চ
........................................
পথ ‘ডি’ জয়ী দল বিশ্বকাপের চূড়ান্ত পর্বে ‘এ’ গ্রুপে মেক্সিকো, দক্ষিণ কোরিয়া ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে খেলবে।
গ্রুপ এ: মেক্সিকো, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকা
..........................
ইতালির ওপর বাড়তি চাপ
প্লে-অফে সবার চোখ থাকবে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালির ওপর। আগের দুই বিশ্বকাপে খেলার সুযোগ হয়নি ইতালির। প্লে-অফে ব্যর্থ হয়ে দুই আসরেই বাদ পড়েছিল তারা। এবারও একই পরিণতি এড়াতে প্লে-অফের লড়াইয়ে জিততেই হবে জেনারো গাত্তুসোর দলকে। প্লে-অফের সেমিফাইনালে দলটির প্রতিপক্ষ উত্তর আয়ারল্যান্ড।
...................
আন্তর্মহাদেশীয় প্লে-অফে ২টি টিকিট
ইউরোপীয় প্লে-অফের বাইরেও বিশ্বকাপের আরও দুটি টিকিটের জন্য লড়াই করবে অন্যান্য মহাদেশের ৬টি দল। জ্যামাইকা, ইরাক, বলিভিয়া, নিউ ক্যালিডোনিয়া, কঙ্গো ও সুরিনাম। আন্তর্মহাদেশীয় প্লে-অফের সব ম্যাচ হবে মেক্সিকোয় গুয়াদালাহারা ও মন্তেরেইতে।
পথ ১: গুয়াদালাহারা
নিউ ক্যালিডোনিয়া-জ্যামাইকা ২৬ মার্চ
ম্যাচ বিজয়ী- কঙ্গো ৩১ মার্চ
................................
পথ ১ বিজয়ী দল বিশ্বকাপের চূড়ান্ত পর্বে ‘কে’ গ্রুপে কলম্বিয়া, পর্তুগাল ও উজবেকিস্তানের বিপক্ষে খেলবে।
পথ ২: মন্তেরেই
বলিভিয়া-সুরিনাম ২৬ মার্চ
ম্যাচ বিজয়ী-ইরাক ৩১ মার্চ
.............................
পথ ২ বিজয়ী দল বিশ্বকাপের চূড়ান্ত পর্বে ‘আই’ গ্রুপে ফ্রান্স, নরওয়ে ও সেনেগালের সঙ্গে খেলবে।

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
১০ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৪০ মিনিট আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
২ ঘণ্টা আগে