আধুনিক ফুটবলের সবচেয়ে বড় দুই তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। ফুটবলে দুজন একে অপরের চিরপ্রতিদ্বন্দ্বীও। ক্লাব ক্যারিয়ারে তাঁরা সবকিছু জিতলেও বিশ্বকাপ জিততে পারেননি কখনো। সেই অধরা স্বপ্ন পূরণ করতে কাতার বিশ্বকাপে এসেছেন দুই কিংবদন্তি।
তবে স্বপ্নপূরণের মঞ্চে নামার আগেই বিশ্বকে অবাক করেছেন রোনালদো ও মেসি। দুই চিরপ্রতিদ্বন্দ্বী লুই ভিতোঁর ফ্যাশন হাউসের বিজ্ঞাপনী প্রচারণার মডেল হয়েছেন। স্যুটকেসের ওপর দাবার গুটি সাজিয়ে দুই কিংবদন্তি খেলতে মগ্ন আছেন। তাঁদের আইকনিক ছবি দেখে মুগ্ধ হয়েছেন ফুটবলপ্রেমীরা। ছবিটিকে শতাব্দীর সেরা ছবি বলা হচ্ছে।
ছবিটি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার সময় কে জিতেছিল, তা জানা যায়নি। তবে মেসিকে চেকমেট দিয়েছিলেন বলে জানিয়েছেন রোনালদো। বার্সেলোনা কিংবদন্তিকে খেলায় চেকমেট করেছেন তিনি। এবার ফুটবলেও আর্জেন্টাইন জাদুকরকে চেকমেট করতে চান পর্তুগিজ কিংবদন্তি।
রোনালদো বলেছেন,‘ শুধু দাবাতেই নয়, আমরা জীবনের ক্ষেত্রেও চেকমেট নিচ্ছি। এবার মেসিকে চেকমেট করতে চাই। দেখা যাক। এটি হলে সুন্দর হবে। যেহেতু দাবার বোর্ডের একটি গেমে হয়েছে, ফুটবলে আরও বেশি হবে।’
দীর্ঘ সময়ের ক্যারিয়ারে নিজেদের মধ্যে যে প্রতিদ্বন্দ্বিতা, সেখানেই হয়তো চেকমেট দিতে চাচ্ছেন রোনালদো। বয়সের কারণে এবারের বিশ্বকাপই দুজনের শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে। সেই আভাসটিও বিশ্বকাপ শুরুর আগে দিয়ে রেখেছেন দুজনে। এবারের টুর্নামেন্ট হতে যাচ্ছে তাঁদের ক্যারিয়ারের পঞ্চম বিশ্বকাপ।
আর্জেন্টিনা ফুটবল সম্পর্কিত খবর জানতে এখানে ক্লিক করুন
বিশ্বকাপের বিষয়ে রোনালদো বলেছেন,‘ এটি আমার পঞ্চম বিশ্বকাপ হতে যাচ্ছে। টুর্নামেন্টে আমার পূর্ণ মনোযোগ রয়েছে। আত্মবিশ্বাস আছে যে ভালো কিছু করব।’
বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:

বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
১ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
২ ঘণ্টা আগে