সোনালি ট্রফিটার অপেক্ষা ফুরোল লিওনেল মেসির। কত অপেক্ষা, কত স্রোত বয়ে গেল, অবশেষে ফুটবল বিশ্বকাপ শিরোপা ছোঁয়ার সৌভাগ্য হলো ফুটবল রাজপুত্রের। কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়াম সাক্ষী হলো রাজকীয় মুহূর্তের। রোমাঞ্চকর ফাইনাল আপন আলোয় আলোকিত করেছেন মেসি।
ফাইনালে আর্জেন্টিনাকে এগিয়ে দেওয়া প্রথম গোলটা মেসির পা থেকেই। আনহেল দি মারিয়ার গোলে ২-০ গোলের লিড নেওয়া আর্জেন্টিনা একপর্যায়ে দুই গোল হজম করে। আবারও আলবিসেলেস্তেদের পথ দেখালেন মেসি। অতিরিক্ত সময়ে গোল করেন। তবে কিলিয়ান এমবাপ্পের গোলে আরও একবার সমতায় ফেরে ফ্রান্স।
২০১৪ সালে সোনালি ট্রফিটার কাছ থেকে ফিরে এসেছিলেন। আরও একবার কী খালি হাতে ফিরবেন মেসি? রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ্ বোধ হয় কি মেসির জন্যই লিখেছিলেন, `আমি সেই নতমুখ, নীরবে ফিরে যাওয়া অভিমান-ভেজা চোখ আমাকে গ্রহণ করো। উৎসব থেকে ফিরে যাওয়া আমি সেই প্রত্যাখ্যান, আমি সেই অনিচ্ছা, নির্বাসন বুকে নেওয়া ঘোলাটে চাঁদ। আমাকে আর কি বেদনা দেখাবে? '
ক্যারিয়ারে দলকে আনন্দের উপলক্ষ এনে দিয়েছেন অসংখ্যবার। কঠিন বৈতরণি পার করেছেন, সেও অসংখ্যবার। পুরস্কারে পুরস্কারে ছেয়ে গেছে ট্রফির শোকেসটা। বাঁ পায়ের ফুটবল শৈলীতে বিশ্বকে মোহিত করেছেন, সেও অসংখ্যবার। চারদিকের প্রশংসা বাণী মেসি নামের সঙ্গে মিশেছে, সেও হাজার-লাখোবার। ৭টি ব্যালন ডি অর'স, ৬ টি ইউরোপীয়ান গোল্ডেন বুট। এতসব কিছুর পরও মেসি জিততে চেয়েছিলেন একটি বিশ্বকাপ শিরোপা। সেটাই হবে ক্যারিয়ারের আলোকিত মুহুর্ত।
মেসির জন্য উপলক্ষটা ছিল, নাও অর নেভার। ফাইনালটাই আকাশি-নীল জার্সিতে মেসির শেষ ম্যাচ সেটাই আগেই জানিয়েছেন। মেসি পেরেছেন। আর্জেন্টিনা পেরেছে। টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে তৃতীয়বার ফুটবল বিশ্বকাপের শিরোপা জিতেছে আর্জেন্টিনা।

বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
১ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
২ ঘণ্টা আগে