দলে থাকলেও বেঞ্চে বসে সতীর্থদের খেলা দেখেছেন লুইস সুয়ারেজ। তারপরও বড় জয়ে কোপা আমেরিকা শুরু করল উরুগুয়ে। যৌথভাবে লাতিন ফুটবলের সর্বোচ্চ ১৫ বারের চ্যাম্পিয়নরা ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে পানামাকে। ‘সি’ গ্রুপের আরেক ম্যাচে ক্রিশ্চিয়ান পুলিসিচের নৈপুণ্যে ২-০ গোলে হারিয়েছে বলিভিয়াকে।
মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ১৬ মিনিটে ম্যাক্সিমিলিয়ানো আরাউর গোলে এগিয়ে যায় উরুগুয়ে। ম্যাচটির শেষ তিন গোল হয়েছে শেষ মুহূর্তে। বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া করার পর ৮৫ মিনিটে শেষ পর্যন্ত গোলের দেখা পান ডারউইন নুনেজ। নির্ধারিত সময়ের যোগ করা প্রথম মিনিটে উরুগুয়ের ব্যবধানটা ৩-০ করেন মাতিয়াস ভিনা। এর ৩ মিনিট পর একটি গোল শোধ দেন পানামার মাইকেল আমির মুরিলো।
ডালাসে টিমোথির উইয়াহর পাস থেকে যুক্তরাষ্ট্রকে ম্যাচের মাত্র তৃতীয় মিনিটে এগিয়ে দেন পুলিসিচ। ৪৪ মিনিটে এই এসি মিলান উইঙ্গার অ্যাসিস্টে স্বাগতিকদের ব্যবধানটা বাড়ান ফ্লোরিয়ান বালোগান। এই ব্যবধান ধরে রেখে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে যুক্তরাষ্ট্র।
এই জয়ে ‘সি’ গ্রুপে ১ ম্যাচ শেষে সমান তিন পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে উরুগুয়ে। দুইয়ে যুক্তরাষ্ট্র। পানামা তিনে, চারে বলিভিয়া।

এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
৩২ মিনিট আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
১ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে শেষ পর্যন্ত যেতেই হলো ইরান ফুটবল দলকে। বেস ক্যাম্প মেক্সিকোতে হলেও ইরানের বিশ্বকাপের ম্যাচগুলো পড়েছে যুক্তরাষ্ট্রে। মার্কিন মুলুকে পৌঁছে খোদ আয়োজকদের ওপর ক্ষোভ ঝাড়লেন ইরান দলের প্রধান কোচ আমির ঘালেনি। সরাসরি না বললেও দুই দেশের মধ্যে চলমান যুদ্ধের দিকেই ইঙ্গিত করেছেন তিনি।
৩ ঘণ্টা আগে