অবশেষে রূপকথা থামল লেভারকুজেনের। বায়ার্ন মিউনিখ-ডর্টমুন্ডের মতো শক্তিশালী দল যখন বুন্দেসলিগার নতুন চ্যাম্পিয়নদের পথচলা থামাতে ব্যর্থ, তখন সেই কাজটাই করে দেখাল আতালান্তা।
সেটিও আবার এমন এক মঞ্চে, যখন লেভারকুজেনের সামনে ট্রেবল জয়ের হাতছানি ছিল। গতকাল ইউরোপা লিগের ফাইনাল জিতে ট্রেবলের পথে এগিয়ে যাওয়ার সঙ্গে টানা অপরাজিত ৫১ ম্যাচের সংখ্যা বাড়িতে নিতে ডাবলিনে নেমেছিল লেভারকুজেন। কিন্তু সেটা হতে দেয়নি ইতালিয়ান ক্লাব আতালান্তা।
উল্টো ৩-০ গোলে লেভারকুজেনকে হারিয়ে নিজেদের দীর্ঘ শিরোপাখরা ঘুচিয়েছে আতালান্তা। সবশেষ ১৯৬২-৬৩ মৌসুমে শীর্ষপর্যায়ের শিরোপা জিতেছিল তারা। সেটিই আবার ছিল ঘরোয়া শিরোপা কোপা ইতালিয়া। ইউরোপা লিগ জিতেই ক্লাব ইতিহাসের ১১৬ বছরের সবচেয়ে মেজর ট্রফিটা জিতল তারা। সঙ্গে দীর্ঘ ৬১ বছর কোনো শিরোপা না জেতার খরাও কাটিয়েছে দলটি।
গতকাল লেভারকুজেনকে একাই হারিয়ে দিয়েছেন এক নাইজেরিয়ান ফরোয়ার্ড। ম্যাচে হ্যাটট্রিক করে ক্লাবকে স্মরণীয় মুহূর্তটি এনে দিয়েছেন আদেমোলা লোকমান। প্রথমার্ধের ১২ ও ২৬ মিনিটে ২ গোল করার পর দ্বিতীয়ার্ধে হ্যাটট্রিক পূর্ণ করেন ২৬ বছর বয়সী ফরোয়ার্ড।
এবারের মৌসুমে অনেক ম্যাচেই পিছিয়ে পড়েও প্রত্যাবর্তনের গল্প লিখেছিল লেভারকুজেন। গতকালও ২৬ মিনিটেই ২ গোলে পিছিয়ে পরে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছিল তারা। কিন্তু দিনটা আতালান্তার হওয়ায় সেটা আর সম্ভব হয়নি। উল্টো ৭৫ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করে প্রতিপক্ষকে প্রথম হারের স্বাদ দেন লোকমান।
ম্যাচ শেষে দলের নায়ক লোকমানকে প্রশংসায় ভাসিয়েছেন আতালান্তার নেপথ্যের নায়ক জিয়ান পিয়েরো গাসপিয়েরিনি। কোচ হিসেবে প্রথমবারের মতো কোনো মেজর শিরোপাজয়ী ৬৬ বছর বয়সী কোচ বলেছেন, ‘সে এমন কিছু করেছে, যা ইতিহাস হয়ে থাকবে। নিজেকে সে একজন দুর্দান্ত খেলোয়াড় এবং ম্যাচ জেতানো তারকা হিসেবে দেখিয়েছে।’

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে