বায়ার্ন মিউনিখের সঙ্গে আজ হ্যারি কেইনের চুক্তি সম্পন্ন হওয়ায় যেন হাফ ছেড়ে বাঁচলেন অ্যালেন শিয়েরার। ইংল্যান্ড কিংবদন্তির স্বস্তির নিশ্বাস ফেলার কারণ প্রিমিয়ার লিগে তাঁর সর্বোচ্চ গোলের রেকর্ড অক্ষত থাকার।
২৬০ গোলে এখন পর্যন্ত শীর্ষে আছেন শিয়েরার। তাঁকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ ছিল কেইনের। ২১৩ গোলে দুইয়ে ছিলেন সদ্য সাবেক হওয়া টটেনহাম অধিনায়ক। রেকর্ড অক্ষত থাকায় স্বস্তি পেলেও নিজের দেওয়া কথা কি রাখবেন নিউক্যাসল কিংবদন্তি।
গত জুনে শিয়েরার জানিয়েছিলেন, নিজের রেকর্ড রক্ষা করতে যেকোনো কিছু করতে রাজি তিনি। এ জন্য কেইনের গাড়ি চালক হতেও আপত্তি নেই সাবেক স্ট্রাইকার। সেদিন মজার ছলে তিনি বলেছিলেন, ‘কেইন যদি বায়ার্নে যায়, তাহলে আমি তার গাড়ি চালক হব। প্রিমিয়ার লিগে ২৬০ গোলের রেকর্ডটি রক্ষা করতে যেকোনো কিছু করব। অবশ্য, এই মুহূর্তে ২১৩ গোল করেছে কেইন।’
এখন সেই কথা রাখার সময় এসেছে শিয়েরার। তাঁর দেওয়া শর্ত পূরণ হয়েছে। বায়ার্নের সঙ্গে ৪ বছরের চুক্তি করেছেন কেইন। সব কিছু মিলিয়ে যাওয়ায় শিয়েরার কথা রাখবেন কিনা তাই এখন দেখার বিষয়। ১ হাজার ২০৮ কোটি ১৯ লাখ টাকায় চুক্তি করায় একটি রেকর্ডও গড়েছেন কেইন। বায়ার্নের ইতিহাসে এখন ৩০ বছর বয়সী তারকা সর্বোচ্চ দামি খেলোয়াড়। এর আগে ৯৬৫ কোটি ৪২ লাখ টাকায় সবচেয়ে দামি খেলোয়াড় ছিলেন ফরাসি ডিফেন্ডার লুকাস হার্নান্দেজ।
বায়ার্ন মিউনিখের চতুর্থ প্রস্তাবে টটেনহাম রাজি হওয়ার দিনই কেইনের প্রিমিয়ার লিগ ছাড়া চূড়ান্ত হয়েছিল। বাকি ছিল শুধু আনুষ্ঠানিক ঘোষণা। আজ চুক্তির বিষয় নিশ্চিত করেছে বায়ার্ন–কেইন দুপক্ষই।
বায়ার্নের সঙ্গে চুক্তি করতে পেরে ভীষণ খুশি কেইন। ২৮০ গোলে টটেনহামের সর্বোচ্চ গোলদাতা বলেছেন, ‘বায়ার্নের অংশ হতে পেরে আমি খুবই খুশি। বিশ্বের বড় ক্লাবগুলোর মধ্যে বায়ার্ন একটি। সব সময় বলে আসছি ক্যারিয়ারে শীর্ষে স্তরে খেলতে ও নিজেকে প্রমাণ করতে চাই। ক্লাবটি জেতার মানসিকতায় পরিচিত। এখানে আসতে পেরে খুব ভালো লাগছে।’
কেইনকে স্বাগত জানিয়েছেন বায়ার্ন সভাপতি হার্বার্ট হেইনারও। তিনি বলেছেন, ‘হ্যারি কেইন, মিউনিখে স্বাগতম। শীর্ষ পর্যায়ের এই ফুটবলারের আগমনে আমরা আনন্দিত। হ্যারি শুধু বায়ার্নকেই শক্তিশালী করবে না, সে বুন্দেসলিগার সম্পদ হবে।’
সর্বশেষ মৌসুমে রবার্ট লেভানডফস্কি বার্সেলোনায় যোগ দেওয়ায় বায়ার্নের ৯ নম্বর জার্সির মালিক কেউ ছিল না। এবার সেই জার্সির দায়িত্ব নেবেন কেইন। টটেনহামেও একই নম্বর জার্সি পরেই খেলেছিলেন তিনি। ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত স্পার্সদের হয়ে সব মিলিয়ে ৪৩৫ ম্যাচ খেলেছেন ইংল্যান্ড অধিনায়ক। ২৮০ গোলের বিপরীতে সতীর্থদের দিয়ে করিয়েছেন ৬৪ টি। আজ রাতে জার্মান সুপার কাপের ফাইনালে আরবি লাইপজিগের বিপক্ষে তাঁকে মাঠেও দেখা যেতে পারে।

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
২৫ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
১ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
৩ ঘণ্টা আগে