
২০২৩ সাল থেকে আল নাসরের জার্সিতে খেলছেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ তারকা ফুটবলারের কাছে গত আড়াই বছরে সৌদি আরব হয়ে গেছে নিজের ‘দ্বিতীয় বাড়ি’। মধ্যপ্রাচ্যের এই দেশে এবার বিলাসবহুল দুটি ভিলা কিনেছেন রোনালদো। পর্তুগিজ তারকার খরচ হয়েছে প্রায় ১১৬ কোটি টাকা।
ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য সানের’ গতকালের এক প্রতিবেদনে জানা গেছে রোনালদোর দুটি বিলাসবহুল ভিলার কথা। এই দুই ভিলা কিনতে পর্তুগিজ ফরোয়ার্ড ফরোয়ার্ড ৭০ লাখ পাউন্ড খরচ করেছেন ব্রিটিশ এই সংবাদমাধ্যম জানিয়েছে। বাংলাদেশি মুদ্রায় সেটা ১১৫ কোটি ৬৩ লাখ টাকা। দু্টি ভিলারই দাম পড়েছে সাড়ে তিন লাখ পাউন্ড করে। নুজুমা নামে লোহিত সাগরের নির্জন দ্বীপে বিলাসবহুল ভিলা দুটি কিনেছেন। সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে ৮০০ মাইল (১২৮৭ কিলোমিটার) দূরে অবস্থিত এই নুজুমা দ্বীপ।
রোনালদোর বিলাসবহুল ভিলা দুটি ভিলা ‘লোহিত সাগর আন্তর্জাতিক প্রকল্পে’র অংশ। ব্যক্তিগত দ্বীপে গড়ে তোলা হয়েছে এই ভিলাগুলো। এগুলোর নকশা করেছেন ব্রিটিশ স্থপতি লর্ড নরমান ফস্টার। মূল ভূখণ্ড থেকে প্রায় ২৬ কিলোমিটার দূরে। সাদা বালুতে ঘেরা এই দ্বীপে ১৯ আল্ট্রা-প্রাইভেট ভিলা রয়েছে। চারপাশে স্বচ্ছ নীল জলে প্রকৃতি যেন দুহাত ভরে সাজিয়েছে এই দ্বীপ। নৌকা, সি-প্লেন ছাড়া অন্য কোনো যানবাহনে নুজুমা দ্বীপে যাওয়ার কোনো উপায় নেই।
২০২৩ সালে প্রথম রিসোর্ট চালু হওয়ার পরই রোনালদো ও তাঁর সঙ্গীনী জর্জিনা রদ্রিগেজ একাধিকবার রেড সিতে গিয়েছেন। এই দ্বীপের অনন্য সাধারণ প্রাকৃতিক সৌন্দর্য দেখেই মূলত ভিলা কিনতে চেয়েছেন বলে জানিয়েছেন রোনালদো। পর্তুগিজ ফরোয়ার্ড বলেন, ‘যখন আমরা প্রথম এখানে (লোহিত সাগরের দ্বীপে) এসেছিলাম, জর্জিনা আর আমি এর প্রাকৃতিক সৌন্দর্যের প্রেমে পড়েছি। এখানে আমরা শান্তি খুঁজে পাই। এখন যেহেতু নিজেদের বাড়ি হয়েছে, চাইলে পরিবারকে নিয়ে দারুণ সময় কাটাতে পারব। সত্যিই অসাধারণ এক জায়গা এটা।’
বিশ্বের অন্যতম দ্বীপভিত্তিক বিলাবহুল আবাসন প্রকল্পগুলোর একটি হলো ‘দ্য রেড সি রেসিডেন্সেস’। রোনালদোর নুজুমা দ্বীপের দুই ভিলা এই প্রকল্পের অংশ। দ্য রেড সি ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী জন পাগানো বলেন, ‘রোনালদো-জর্জিনাকে দ্য রেড সি রেসিডেন্সেসে স্বাগত জানাতে পেরে আমরা সত্যি আনন্দিত। যারা প্রশান্তি খুঁজছেন, তাঁদের জন্য সত্যি অসাধারণ এক জায়গা এটা। আমরা দ্য রেড সি রেসিডেন্সেস প্রকল্পের অধীনে আরও নতুন কিছু করতে উন্মুখ হয়ে আছি।’

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে