বন্ধুর সঙ্গে খেলবেন বলে ম্যানচেস্টার সিটি ছেড়ে বার্সেলোনায় এসেছিলেন সার্জিও আগুয়েরো। কিন্তু দলবদলের নাটকীয়তায় মৌসুম শুরুর আগেই বার্সা ছেড়ে প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) চলে যান মেসি। বন্ধুর এমন প্রস্থান কষ্ট দিয়েছিল আগুয়েরোকে। তবে ভাগ্যের নির্মমতায় মেসিবিহীন বার্সাতে থিতু হতে পারলেন না আগুয়েরোও। তাঁকে তো বিদায় জানাতে হচ্ছে ফুটবল ক্যারিয়ারটাকেই।
হৃদ্রোগে আক্রান্ত হয়ে আগুয়েরোর বুট খুলে রাখার সিদ্ধান্ত কষ্ট দিয়েছে মেসিকে। বন্ধুর এমন বিদায় মানতেই পারছেন না আর্জেন্টাইন মহাতারকা। আগুয়েরোকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মেসি লিখেন, ‘কার্যত আমরা গোটা ক্যারিয়ারটাই এক সঙ্গে কাটিয়েছি। একসঙ্গে অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছি। আর যেগুলো তেমন মুহূর্ত ছিল না সবকিছুই আমাদের আরও ঐক্যবদ্ধ করেছে। আমাদের বন্ধুত্বকে আরও গাঢ় করেছে। মাঠের বাইরে আমরা সেভাবেই জীবন কাটাব।’
কদিন আগেই আগুয়েরোকে সঙ্গে নিয়েছেন কোপা আমেরিকা জিতেছেন মেসি। সেই মুহূর্তকে স্মরণ করে মেসি বলেন, ‘কদিন আগেই এক সঙ্গে কোপা আমেরিকার শিরোপা জয়, ইংল্যান্ডেও তোমার দারুণ অর্জন-সত্যি কথা হচ্ছে, যে কাজটা করতে তুমি সবচেয়ে বেশি ভালোবাসতে, সেটাকে যেভাবে বিদায় বলতে দেখাটা খুব কষ্টের। তবু নিশ্চিতভাবে তুমি আনন্দে থাকবে। কারণ তুমি এমন মানুষ যে সবার মাঝে আনন্দ ছড়িয়ে দাও। আর আমরা যারা তোমাকে ভালোবাসি, তারা সব সময় তোমার সঙ্গে আছি।’
এ সময় আগুয়েরোকে নতুন জীবনের শুভকামনা জানিয়ে মেসি বলেন, ‘এখন তোমার জীবনের একটি নতুন অধ্যায় শুরু হচ্ছে। আমি নিশ্চিত যে, তুমি হাসি মুখেই নতুন জীব কাটাবে। সেই নতুন অধ্যায়ের জন্য শুভকামনা। আমি তোমাকে অনেক ভালোবাসি বন্ধু। জাতীয় দলে আমি তোমাকে অনেক মিস করব।’

আমি কেঁদেছিলাম কারণ আমি আমার দাদা-দাদীর কাছে বড় হয়েছি। দুর্ভাগ্যবশত আজকের এই দিনে তাঁরা এখানে নেই। কয়েক বছর আগে তাঁরা মারা গেছেন। তাঁরাই ছিলেন আমার সব, আমার জীবনের সবকিছু। আর (কেঁদেছি) আমার মায়ের কারণে। ভিসার কারণে তিনি এখানে আসতে পারেননি। ভিসার জন্য যে টাকা দিতে হয়, সেটার কারণে আমরা সময়মতো গুছিয়ে উ
৩৬ মিনিট আগে
আর্জেন্টিনার জার্সিতে ২০০তম ম্যাচ খেলতে যাচ্ছেন লিওনেল মেসি। তাঁকে নিয়ে কোচ বলেন, ‘সবাই তাকে মাঠে দেখতে চায়। সবার মনে সে এই অনুভূতিটাই জাগিয়ে তোলে এবং আমার কাছে এটা সবসময় এমনই থাকবে। মাঠে তার উপস্থিতি নিয়ে আমি কোনো নেতিবাচক দিক দেখি না। সে সবসময়ই অপরিহার্য ছিল, আর এখন আরও বেশি।’
১ ঘণ্টা আগে
সমতার পর শেষ দিকে দুই দলই জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে। ৮২ মিনিটে বেলজিয়ামের ব্র্যান্ডন মেখেলের একটি জোরালো হেডার শূন্যে লাফিয়ে অসাধারণ দক্ষতায় রক্ষা করেন মিসরের গোলরক্ষক মোস্তফা শোবের। ম্যাচের ৮৯ মিনিটে পেনাল্টির জোরালো আবেদন জানায় মিসর। ডি-বক্সের ঠিক লাইনে জিজো ফাউলের শিকার হলে মাঠের রেফারি তাতে সাড়া দ
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের শুরুতেই স্পেনের মতো দলকে রুখে দিয়ে কেপ ভার্দের কোচ বুবিস্তা যেন বিশ্বফুটবলকে একটি বার্তাই দিয়ে রাখলেন, ‘আমাদের দেশের মানুষের কাছে এই ফলের অর্থ অনেক বড়। আমরা চেয়েছিলাম বিশ্ব দেখুক আমাদের দল মাঠের ফুটবলে কতটা লড়াকু; আমরাই তো ঘুরে দাঁড়ানোর এবং সহনশীলতার আসল রূপ।’
২ ঘণ্টা আগে