কিলিয়ান এমবাপ্পের সঙ্গে চুক্তির ঘোষণা রিয়াল মাদ্রিদ দিয়েছিল অনেক আগেই। আনুষ্ঠানিকভাবে গতকাল সান্তিয়াগো বার্নাব্যুতে এমবাপ্পেকে পরিচয় করিয়ে দেয় রিয়াল। আক্রমণভাগে তো আগে থেকেই রয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। এমবাপ্পে-ভিনিদের সঙ্গে রিয়াদে থাকার মেয়াদ বাড়ল লুকা মদরিচের।
এ বছরের জুনেই রিয়াল মাদ্রিদে থাকার পুরোনো চুক্তি শেষ হয়ে যায় মদরিচের। তারকা মিডফিল্ডারের সঙ্গে আজ ২০২৫ পর্যন্ত চুক্তি বাড়িয়ে নেয় রিয়াল। স্প্যানিশ ক্লাবটি আজ নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে তা জানিয়েছে। শুধু তাই নয়, মদরিচ রিয়ালকে নেতৃত্ব দেবেন। ২০২৩-২৪ মৌসুমে লা লিগা, চ্যাম্পিয়নস লিগ দুটি মেজর টুর্নামেন্টের শিরোপা জিতেছে ‘রয়্যাল মাদ্রিদ’।
২০০৩ সালে স্বদেশি দিনামো জাগরেব ক্লাবের হয়ে ক্লাব ক্যারিয়ারে পথচলা শুরু হয় মদরিচের। মাঝে জিরিনস্কি মোস্তার, ইন্টার জ্যাপরেসিক দুটি ক্লাবে ধারে খেলতে যাওয়ার ঘটনাও রয়েছে। ২০০৮ পর্যন্ত জাগরেবে খেলার পর পাড়ি জমান ইংল্যান্ডের ক্লাব টটেনহামে। ইংলিশ ক্লাবে চার বছর কাটানোর পর ২০১২ সালে রিয়াল মাদ্রিদে আসেন। দীর্ঘ এক যুগ রিয়াল যেন তাঁর ‘দ্বিতীয় বাড়ি’ হয়ে উঠেছে। টানা ১৩ মৌসুম কাটাতে যাচ্ছেন স্প্যানিশ ক্লাবটিতে। রিয়ালের জার্সিতে জিতেছেন ২৬টি মেজর শিরোপা। যার মধ্যে রয়েছে ৬টি চ্যাম্পিয়নস লিগ এবং লা লিগার চারটি শিরোপা।
রিয়ালে মদরিচের এত এত শিরোপা থাকলেও আন্তর্জাতিক ফুটবলে শিরোপার হাহাকার রয়েছে। দুইবার শিরোপা কাছাকাছি গিয়ে তাঁকে ফিরে আসতে হয়েছে। ২০১৮ ফুটবল বিশ্বকাপে ফ্রান্সের কাছে হেরে রানার্সআপ হতে হয় ক্রোয়েশিয়াকে। সেবারই ব্যালন ডি’অর জেতেন মদরিচ। ২০২৩ উয়েফা নেশনস লিগে ক্রোয়েশিয়াকে কাঁদিয়েছে স্পেন। ২০২২ ফুটবল বিশ্বকাপে তৃতীয় হয়ে টুর্নামেন্ট শেষ করতে হয় ক্রোয়াটদের।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে