খেলা চলার সময় ভক্ত-সমর্থকদের হুটহাট মাঠে ঢুকে পড়া নিয়মিত দৃশ্য ফুটবলে। কথায় আছে না, ‘খ্যাতির বিড়ম্বনা’। সেই বিড়ম্বনায় মাঝেমধ্যে সহ্য করতে হয় লিওনেল মেসি-ক্রিস্টিয়ানো রোনালদোদের মতো তারকাদের। আবার প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের স্টেডিয়াম থেকে কলা কিংবা পানির বোতল ছুড়ে আঘাত করাও দেখা যায় প্রায় সময়। অনেক পাগলাটে সমর্থককে তো আচমকা মাঠে ঢুকে প্রতিপক্ষের খেলোয়াড়ের ওপর চওড়া হতেও দেখা গেছে।
তেমন এক কাণ্ডে এক সমর্থককে নিজেদের মাঠে ৪০ বছর নিষিদ্ধ করেছে পিএসভি আইন্দোফেন। তার বিরুদ্ধে ইউরোপা লিগে স্প্যানিশ ক্লাব সেভিয়ার গোলরক্ষক মার্কো দিমিত্রোভিচের ওপর আক্রমণের অপরাধ খুঁজে পাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে ডাচ ক্লাবটি।
২০ বছর বয়সী ওই সমর্থক ইতিমধ্যে নিষিদ্ধ হয়েছেন নেদারল্যান্ডসের জাতীয় স্টেডিয়ামে। এ ছাড়া তাঁকে তিন মাসের কারাদণ্ডও দেওয়া হয়েছে। এমনকি পিএসভির ফিলিপস স্টেডিয়ামের আশপাশে দুই বছর যাওয়াও নিষিদ্ধ হয়ে গেছে তাঁর। ডাচ ক্লাবটি জানিয়েছে, তারা ওই সমর্থকের কাছ থেকে আর্থিক ক্ষতিপূরণ আদায়েরও বন্দোবস্ত করছে।
সেভিয়ার বিপক্ষে এমন ঘটনার দায় যে উয়েফা পিএসভির ওপরেই বর্তিয়েছে! শৃঙ্খলাভঙ্গের এই ঘটনায় ক্লাব ফুটবলের এই সর্বোচ্চ সংস্থা ক্লাবটির ওপর মামলার পাশাপাশি আর্থিক জরিমানাও করতে পারে।
মাঠে হুটহাট ঢুকে পড়া এমন সমর্থকেরা ‘পিচ ইনভেডার’ হিসেবে পরিচিত। পিএসভি জানিয়েছে, ওই সমর্থক বন্ধুর মাধ্যমে টিকিট কিনে মাঠে প্রবেশ করে। তাকে আগে থেকে জাতীয় স্টেডিয়ামে ২০২৬ সাল পর্যন্ত প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছিল ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন।
গত মাসে পিএসভির মাঠে ইউরোপা লিগের দ্বিতীয় লেগে মাঠে ঢুকে ওই সমর্থক সেভিয়ার সার্বিয়ান গোলরক্ষক দিমিত্রোভিচের মুখে ঘুষি মারেন। পরে চার্লটন অ্যাথলেটিকের সাবেক গোলরক্ষক রেসলারের মতো তাকে মাটিতে চেপে ধরেন। সেই ম্যাচে সেভিয়া হারে ২-০ গোলে। তবে প্রথম লেগ ৩-০ গোলে জেতায় ৩-২ ব্যবধানে এগিয়ে থেকে শেষ ষোলো নিশ্চিত করে আন্দালুসিয়ান ক্লাবটি। কোয়ার্টার ফাইনালে ছয়বারের ইউরোপা লিগ চ্যাম্পিয়ন সেভিয়া প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডকে।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে