লুইস সুয়ারেজ জানিয়ে দিয়েছেন, ইন্টার মায়ামিতেই ক্যারিয়ার শেষ করবেন তিনি। তবে ৩৭ বছর বয়সী উরুগুইয়ান ফরোয়ার্ড কবে বুটজোড়া তুলে রাখবেন সেটি জানাননি।
ব্রাজিলের ক্লাব গ্রেমিওতে এক বছর কাটানোর পর গত জানুয়ারিতে মায়ামিতে যোগ দেন সুয়ারেজ। সম্প্রতি এক সাক্ষাৎকারে লিভারপুল ও বার্সেলোনার সাবেক ফরোয়ার্ড বলেছেন, ‘ইন্টার মায়ামিই আমার ক্যারিয়ারের শেষ ক্লাব। এখান থেকেই আমি অবসর নেবো...কখন সেটি জানি না। তবে সিদ্ধান্ত নিয়েছি, এটাই আমার শেষ ক্লাব।’
গত জানুয়ারিতে ৩৭-এ পা রেখেছেন সুয়ারেজ। বয়সের সঙ্গে সঙ্গে তাঁর ধারও কমেছে। তরুণ বয়সে যে গোলক্ষুধা ছিল, সেটি এখন খুব বেশি দেখা যায় না। মায়ামিতে এসে তিনি পেয়েছেন বার্সার সাবেক তিন সতীর্থ লিওনেল মেসি, সের্হিও বুসকেতস ও জর্দি আলবাকে। অ্যানফিল্ডে ২০১১-১৪ পর্যন্ত ছিলেন সুয়ারেজ। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৩৩ ম্যাচে করেন ৮২ গোল।
২০১৪ সালে ৮১.৭২ মিলিয়ন ইউরোতে বার্সার সঙ্গে চুক্তি করেন সুয়ারেজ। ক্যাম্প ন্যুয়ে ছিলেন ৬ বছর। সব প্রতিযোগিতা মিলিয়ে ২৮৩ ম্যাচে করেন ১১৩ ও ১৯৫ অ্যাসিস্ট। বার্সার হয়ে সুয়ারেজ একটি উয়েফা চ্যাম্পিয়নস লিগ, চারটি লা লিগা জিতেছেন। তবে তাঁকে ক্যাম্প ন্যু ছাড়তে হয় কান্নাভেজা চোখে। এরপর আতলেতিকো মাদ্রিদে গিয়ে প্রথম মৌসুমেই জেতেন লা লিগা। আবারও উরুগুয়ের ন্যাসিওনাল ঘুরে নাম লেখান গ্রেমিওতে।
মায়ামির হয়ে ইতোমধ্যে বেশ কয়েকটি প্রীতি খেলেছেন সুয়ারেজ। তাঁকে আবারও প্রতিযোগিতামূলক ম্যাচে দেখা যাবে এ মাসেই। ২১ ফেব্রুয়ারি রিয়াল সল্ট লেকের বিপক্ষে ম্যাচ দিয়ে এমএলএস মৌসুম শুরু করবে মায়ামি।

যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
২৬ মিনিট আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের অনেক ম্যাচ একপেশে হবে বলে মনে করেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফারিন। সম্প্রতি তাঁর এমন কথা বিদেশি এক সংবাদমাধ্যমে প্রকাশিত হলে শুরু হয় সমালোচনা। বিশ্বকাপে অংশ নেওয়া ১৩ দল ধুয়ে দিয়েছে উয়েফা সভাপতিকে।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
৪ ঘণ্টা আগে