
বিশ্বকাপ শুরুর আগে দারুণ এক স্বস্তির খবরই পেল স্পেন। চোট কাটিয়ে বিশ্বমঞ্চে স্পেনের প্রথম ম্যাচেই মাঠে নামবেন দুই তরুণ তুর্কি লামিনে ইয়ামাল ও নিকো উইলিয়ামস। রোববার এমনটাই জানিয়েছেন স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে।
‘এইচ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী ১৫ জুন কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে স্পেন। সেই ম্যাচে ইয়ামাল ও উইলিয়ামসকে পাওয়া যাবে বলে আশা করছেন লা ফুয়েন্তে। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে ক্লাব মৌসুমের শেষভাগে মাঠের বাইরে ছিলেন এই দুই উইঙ্গার। বিশ্বকাপ শুরুর ঠিক আগে বার্সেলোনা ও আতলেতিকো বিলবাও তারকার সুস্থ হয়ে ওঠা স্পেনের জন্য নিঃসন্দেহে অনকে বড় সুখবর।
এদিকে ওসাসুনার উইঙ্গার ভিক্টর মুনিয়োজও উদ্বোধনী ম্যাচের আগে ফিট হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে। যদিও পেরুর বিপক্ষে প্রীতি ম্যাচের দলে ইয়ামাল, উইলিয়ামস, মুনিয়োজরা ছিলেন না। তাঁরা সবাই যুক্তরাষ্ট্রে স্পেনের অনুশীলন ক্যাম্পেই থেকে গেছেন।
এ প্রসঙ্গে দে লা ফুয়েন্তে বলেন, ‘তারা (ইয়ামাল, নিকো ও মুনিয়োজ) এখানে আমাদের সঙ্গে নেই, এটা অবশ্যই দুঃখজনক। তবে মেডিক্যাল ও ফিজিক্যাল কন্ডিশনিং স্টাফ তাদের সেখানেই থাকার পরামর্শ দিয়েছে।’ তাঁদের ফেরার সম্ভাবনা নিয়ে স্পেন কোচ বলেন, ‘পরবর্তী ম্যাচের জন্য তিনজনই প্রস্তুত থাকবে বলে আশা করছি। তারা পুনর্বাসন প্রক্রিয়ায় ভালো অগ্রগতি করছে এবং খুব ভালো অবস্থায় রয়েছে।’
কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় বিশ্বকাপে অন্যতম শিরোপা প্রত্যাশী দল হিসেবে বিবেচনা করা হচ্ছে স্পেনকে। অন্যদিকে মাত্র ১৮ বছর বয়সী ইয়ামালকে দেখা হচ্ছে টুর্নামেন্টের সম্ভাব্য সবচেয়ে উজ্জ্বল তারকাদের একজন হিসেবে। কেপ ভার্দের বিপক্ষে প্রথম ম্যাচের পর আটলান্টায় সৌদি আরবের মুখোমুখি হবে স্পেন। এরপর গ্রুপ পর্বের শেষ ম্যাচে গুয়াদালাহারায় উরুগুয়ের বিপক্ষে খেলবে একবারের চ্যাম্পিয়নরা।

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
১৩ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৪৩ মিনিট আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
৩ ঘণ্টা আগে