কোথায় যাবেন জাবি আলোনসো? লিভারপুল নাকি বায়ার্ন মিউনিখ? নাকি থেকে যাবেন বেয়ার লেভারকুজেনেই। উত্তরটা জানা যাবে এ মৌসুম শেষে। তবে এরই মধ্যে স্প্যানিশ কোচকে পেতে এক প্রকার ‘টানাটানি’ শুরু করেছে ইউরোপের শীর্ষ দুই ক্লাব।
এ মৌসুম শেষে অ্যানফিল্ড ছাড়ছেন ইয়ুর্গেন ক্লপ আর আলিয়েঞ্জ অ্যারেনা থেকে বিদায় নেবেন টমাস টুখেল। তাঁদের স্থলাভিষিক্ত কে হতে পারেন—সেটি নিয়েই চলছে জল্পনা। লিভারপুল ও লেভারকুজেন—দুই দলই আলোনসোকে নতুন কোচ হিসেবে নিয়োগ দিতে চায় এই গ্রীষ্মে।
এ নিয়ে বায়ার্নের সম্মানিত প্রেসিডেন্ট উলি হোয়েনেস জানিয়েছেন, তারা জাবি আলোনসোকে তাদের কোচ হিসেবে নিয়োগ দিতে প্রতিযোগিতা করছে লিভারপুলের সঙ্গে। আরএএন স্পোর্টকে হোয়েনেস বলেছেন, ‘লিভারপুল, রিয়াল মাদ্রিদ ও লেভারকুজেনের মতো বায়ার্নও এ নিয়ে কাজ করছে।’
আলোনসোর প্রশংসা করে তিনি আরও বলেন, ‘তিনি (আলোনসো) প্রমাণ করেছেন যে, তিনি বড় সময়ের জন্য কোচ হতে পারেন।’
অতীতেও বায়ার্নের যিনি মাথা ব্যথার কারণ হয়েছেন তাঁকে আলিয়েঞ্জ অ্যারেনায় নিয়ে এসেছে ক্লাবটি। তাই এ মৌসুমে সবচেয়ে বড় ‘শত্রু’র দিকে চোখ বায়ার্নের। টানা ১১ মৌসুম পর বুন্দেসলিগা হারাতে যাচ্ছে বাভারিয়ানরা। আর সেটি আলোনসোর কারণে। এ মৌসুমে বায়ার্নকে বিধ্বস্ত করেছে লেভারকুজেন। আলোনসোর অধীনে ‘নেভারকুজেন’ তকমা ঝেড়ে ফেলে প্রথমবার জার্মান ফুটবলের শীর্ষ লিগের শিরোপা জয়ের পথে ক্লাবটি।
এ মৌসুমে এখনো অপরাজেয় লেভারকুজেন। বুন্দেসলিগায় ২৬ রাউন্ড শেষে ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আলোনসোর শিষ্যরা। ১০ পয়েন্ট এগিয়ে দুইয়ে থাকা বায়ার্নের চেয়ে। কেবল বুন্দেসলিগাতেও নয়, প্রায় ৩৬ বছর পর উয়েফার কোনো শিরোপা জয়েরও স্বপ্ন দেখছে তারা। ১৯৮৭-৮৮ মৌসুমে সবশেষ ও একমাত্র উয়েফা কাপ জিতেছিল লেভারকুজেন। আর জার্মান কাপ জিতেছিল ১৯৯২-৯৩ মৌসুমে। এরপর তাদের শোপিসে আর কোনো প্রধান শিরোপা নেই।
এবার সেই অপেক্ষা ঘোচানোর কাছাকাছি লেভারকুজেন। বুন্দেসলিগা ডাকছে হাতছানি দিয়ে। ইউরোপা লিগে ওয়েস্ট হাম বাধা পেরোতে পারলেই ওঠে যাবে সেমিফাইনালে। আর সেখানেই দেখা হয়ে যেতে পারে লিভারপুলের দু্ই বর্তমান ও ভবিষ্যতকে। ক্লপের বিপক্ষে ডাগআউটে দাঁড়াবেন আলোনসো।
শুধু কি লিভারপুল বায়ার্ন—আলোনসোর দিকে চোখ রিয়ালেরও। তবে আপাতত সেটি হচ্ছে না। কারণ, চুক্তি নবায়ন করে ২০২৬ সাল পর্যন্ত সান্তিয়াগো বার্নাব্যুতে থাকছেন কার্লো আনচেলত্তি। তবে এরপর ঘরের ছেলেকে হয়তো ঘরে ফেরাতে উঠে পড়ে লাগবে রিয়াল।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে