সান সিরোয় গতকাল লাউতারো মার্তিনেজ যখন গোলের পর সতীর্থ রোমেলু লুকাকুর সঙ্গে উদ্যাপনটা করলেন, তখনই মনে হয়েছিল এসি মিলানের আজ আশা শেষ। ম্যাচ শেষেও তা-ই হয়েছে। দুজনে গোল উদ্যাপনের সময় বন্দুক থেকে গুলি ছোড়ার ভঙ্গিতে এসি মিলানকে বুঝিয়ে দিয়েছেন তাদের ফাইনালে ওঠার সুযোগ শেষ।
কাজটা অবশ্য ইন্টার সেমিফাইনালের প্রথম লেগেই করে রেখেছিল। প্রথম লেগে ২-০ গোলে এগিয়ে থেকে গতকাল খেলতে নেমেছিল তারা। ১-০ ব্যবধানে জেতায় দুই লেগ মিলিয়ে ৩-০ গোলে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল নিশ্চিত করেছে সিমোন ইনজাঘির দল।
এতে করে দীর্ঘ ১৩ বছরের অপেক্ষা শেষে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের ফাইনালে উঠছে ইন্টার। ক্লাবের এক যুগের বেশি অপেক্ষা ঘোচাতে দুর্দান্ত কাজ করেছেন কোচ ইনজাঘি। ক্লাবের দায়িত্ব নেওয়ার পর থেকেই দলকে ফাইনালে ওঠানোর স্বপ্ন ছিল তাঁর। গতকাল সেই স্বপ্ন পূরণ হয়েছে বলে জানিয়েছেন তিনি।
ইনজাঘি বলেছেন,‘শুরু থেকেই ফাইনালে ওঠার একটা স্বপ্ন ছিল। স্বপ্ন পূরণ করতে পারব এটা সব সময় বিশ্বাস ছিল। আমরা অসাধারণ একটি পথ পাড়ি দিয়েছি। এ রকম একটি সেমিফাইনাল ডার্বি জিততে পেরে খুবই খুশি। এর জন্য অবশ্য ছেলেদের প্রশংসা করতেই হবে।’
সর্বশেষ ২০০৯-১০ মৌসুমে ফাইনালে খেলেছিল ইন্টার। সেবার বার্য়ান মিউনিখকে হারিয়ে চ্যাম্পিয়নও হয়েছিল তারা। এবার সেই সুযোগ থাকছে তাদের সামনে। আগামী ১০ জুন ইস্তাম্বুলের ফাইনালে ম্যানচেস্টার সিটি, নাকি রিয়াল মাদ্রিদকে প্রতিপক্ষ পাবে তা আজ রাতে নিশ্চিত হবে।

কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২৬ মিনিট আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
৩ ঘণ্টা আগে