
কোটি টাকারও বেশি পাওনা আদায়ের জন্য কমিটি গঠন করেছে বাফুফে। আজ নির্বাহী কমিটির জরুরি সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনলাইনে অনুষ্ঠিত সেই বৈঠকে থাইল্যান্ড থেকে যোগ দেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল।
মূলত বৈঠকটি ছিল ২০২৪ সালের অডিট রিপোর্টকে[ কেন্দ্র করে। সভা সূত্রে জানা যায, ২০২৪ সালে বাফুফের আয় ছিল ৩৮ কোটি টাকা। ব্যয় হয়েছে ৩৩ কোটি। উদ্বৃত্ত থেকেছে ৫ কোটি টাকা। রিপোর্ট ফিফায় পাঠানোর তাগিদ থেকেই জরুরি সভা ডাকায়।
২০২৩ সালে বাফুফের আয়-ব্যয়ের হিসেবে ঘাটতি ছিল ১৯ কোটি টাকা। ২০২৪ সাল এবং পূর্ববর্তী সময়ে বাফুফের পাওনা যাদের কাছে রয়েছে সেই পাওনা আদায়ে বা তদারকি করতে একটি চার সদস্যের কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।
চার সদস্যের কমিটিতে বাফুফের সভাপতি তাবিথ আউয়াল, সহসভাপতি নাসের শাহরিয়ার জাহেদী এবং নির্বাহী কমিটির দুই সদস্য অর্ন্তভুক্ত করার আলোচনা হয়েছে সভায়।
বাফুফে সহসভাপতি ফাহাদ করিমের প্রতিষ্ঠান কে-স্পোর্টস ও সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান যে প্রতিষ্ঠানে চাকরি করেন সেই বসুন্ধরা গ্রুপ থেকেও বাফুফের পাওনা রয়েছে প্রায় ৬ কোটি টাকা। কে স্পোর্টসের দাবি, চুক্তি ভঙ্গ করায় বাফুফে অর্থ পাবে না। বসুন্ধরা গ্রুপের ক্লাব বসুন্ধরা কিংসের দাবি, ফেডারেশনের কাছ থেকে বিভিন্ন লিগ, টুর্নামেন্টের প্রাইজমানি,অংশগ্রহণ ফি পায় তারা।

সৌদি আরবে ওমরাহ করতে গিয়ে যুদ্ধাবস্থার মধ্যে আটকা পড়েছিলেন মুশফিকুর রহিম। মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট সাময়িক সময়ের জন্য বন্ধ থাকায় তাঁর দেশে ফেরা অনিশ্চিত হয়ে পড়েছিল। গত রাতে সামাজিক মাধ্যমে এক পোস্টে সবাইকে আশ্বস্ত করেছেন বাংলাদেশের এই অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার।
১৩ মিনিট আগে
অনেকটা একা হাতে ভারতকে সেমিফাইনালের টিকিট এনে দিলেন সাঞ্জু স্যামসন। যে ভারত কিছুদিন আগেও ছিল খাদের কিনারায়। স্বাগতিক হওয়ার পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন তকমাও ফ্যাকাশে হতে থাকে। দক্ষিণ আফ্রিকা আগে সেমিফাইনাল নিশ্চিত করায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের লড়াইটি হয়ে দাঁড়ায় অঘোষিত কোয়
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল থেকে আগেই ছিটকে গেছে জিম্বাবুয়ে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ সিকান্দার রাজার দল নিয়মরক্ষার ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তবে চাইলেও যে জিম্বাবুয়ে নির্ধারিত সময়ে দেশে ফিরতে পারছে না।
১২ ঘণ্টা আগে
সবার নজর এখন মধ্যপ্রাচ্যে। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর পাল্টা জবাব দিচ্ছে ইরানও। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) পর বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফাও চিন্তিত হয়ে পড়েছে।
১২ ঘণ্টা আগে