
জিততেই যেন ভুলে গেছে রিয়াল মাদ্রিদ। সব ধরনের প্রতিযোগিতা মিলে নিজেদের সবশেষ তিন ম্যাচে জয়ের মুখ দেখেনি আলভারো আরবেলোয়ার দল। গত রাতে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ড্রয়ের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে রিয়াল মাদ্রিদকে।
লা লিগায় গত রাতে জিরোনাকে আতিথেয়তা দিয়েছে রিয়াল মাদ্রিদ। শিরোপা জিততে যখন প্রত্যেক ম্যাচ গুরুত্বপূর্ণ, সেই মুহূর্তে হোঁচট খেয়েছে রিয়াল। জিরোনার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে আরবেলোয়ার দল। বর্তমানে ৩১ ম্যাচে ২২ জয়, ৪ ড্র ও ৫ হারে ৭০ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট তালিকার দুইয়ে রিয়াল। সবার ওপরে থাকা বার্সেলোনার পয়েন্ট ৭৬। তারা এক ম্যাচ কম খেলেছে। আজ রাতে ন্যু ক্যাম্পে বার্সেলোনা খেলবে এস্পানিওলের বিপক্ষে। এস্পানিওল পয়েন্ট টেবিলে ১০ নম্বরে অবস্থান করছে। এস্পানিওলকে হারালে শিরোপা জয়ের কাছাকাছি চলে যাবে বার্সেলোনা।
রিয়াল মাদ্রিদের সঙ্গে অবশ্য সমানে সমানে লড়াই করেছে জিরোনা। ৫১ শতাংশ বল দখলে রেখে রিয়াল প্রতিপক্ষের লক্ষ্য বরাবর নেয় ৯ শট। বিপরীতে জিরোনার বল দখলে ছিল ৪৯ শতাংশ। তারা ২ শট করে রিয়ালের লক্ষ্য বরাবর। বোঝাই যাচ্ছে ফিনিশিংয়ে কতটা দুর্বল ছিল রিয়াল মাদ্রিদ। যার খেসারত লস ব্লাঙ্কোসদের দিতে হয়েছে পয়েন্ট খুইয়ে।
রিয়াল-জিরোনা ম্যাচ গতকাল প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ড্রয়ে। ভিনিসিয়ুস জুনিয়র-ফেদেরিকো ভালভার্দেরা একের পর এক আক্রমণ করেও গোল করতে পারেননি। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর পর দ্রুতই এগিয়ে যায় রিয়াল। ৫১ মিনিটে ব্রাহিম দিয়াজের পাস রিসিভ করে বুলেট গতির শটে লক্ষ্যভেদ করেন ভালভার্দে।
বেশিক্ষণ অবশ্য এগিয়ে থাকতে পারেনি রিয়াল। ৬২ মিনিটে বক্সের বাইরে থেকে জিরোনা মিডফিল্ডার থমাস লেমার যে জোরালো শট নিয়েছেন, তা রিয়াল গোলরক্ষক আন্দ্রে লুনিনের পক্ষে ঠেকানো ছিল সাধ্যের বাইরে। লেমারকে গোল করতে সহায়তা করেছেন জিরোনা ডিফেন্ডার আরনাউ মার্তিনেজ। শেষ পর্যন্ত ১-১ গোলের ড্রয়ে শেষ হয় রিয়াল-জিরোনা ম্যাচ।
সবশেষ রিয়াল মাদ্রিদ জয় পেয়েছে ২২ মার্চ। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল ৩-২ গোলে জেতে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে। এরপর রিয়াল লা লিগায় ২-১ গোলে হেরেছে মায়োর্কার কাছে। আর ঘরের মাঠে রিয়াল চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ২-১ গোলে হারে বায়ার্ন মিউনিখের কাছে।
বাজে সময়ের মধ্য দিয়ে যেতে থাকা রিয়ালের কোচ আরবেলোয়ার চাকরিও হুমকির মুখে। ফ্রান্সের বিশ্বকাপজয়ী কোচ দিদিয়ের দেশম রিয়ালের সংক্ষিপ্ত কোচের তালিকায় আছেন বলে জানা গেছে। এ বছর জুন-জুলাইয়ে ফুটবল বিশ্বকাপ শেষে দেশম ফ্রান্স ফুটবলের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়াবেন। সেই চেয়ারে জিনেদিন জিদানের বসার সম্ভাবনা বেশি।

আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ মিনিট আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
২ ঘণ্টা আগে