নিশ্চিত হয়ে গেল দুই মহাদেশীয় টুর্নামেন্ট কোপা আমেরিকা ও ইউরোর ফাইনালিস্ট দল। কোপা আমেরিকার ১৫ বারের চ্যাম্পিয়ন উরুগুয়েকে বিদায় করে ২৩ বছর পর ফাইনালে কলম্বিয়া। ওদিকে ইউরোতে নেদারল্যান্ডসকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার ফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড।
কোপা সেমিফাইনাল ম্যাচের দ্বিতীয়ার্ধের পুরো সময় ১০ জনের কলম্বিয়ার বিপক্ষে ১-০ গোলে হেরে টুর্নামেন্ট শেষ হলো উরুগুয়ের। ফাইনালে যৌথ সর্বোচ্চ চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে কোপার একবার শিরোপা জয়ী কলম্বিয়া।
সাপোর্টের ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে প্রথমার্ধে এগিয়ে যায় কলম্বিয়া। কর্নার থেকে হামেস রদ্রিগেসের অসাধারণ ক্রসে দুর্দান্ত হেডে ব্যবধান গড়ে দিয়েছেন হেফারসন লের্মা। কোপা আমেরিকার চলতি আসরে এই নিয়ে ৬ অ্যাসিস্ট পেয়েছেন রদ্রিগেজ। ১৯৭০ বিশ্বকাপে পেলের পর বড় টুর্নামেন্টে ৬ অ্যাসিস্ট পাওয়া প্রথম দক্ষিণ আমেরিকান খেলোয়াড় তিনি। ২০২১ কোপায় লিওনেল মেসির ৫ গোল সহায়তার রেকর্ড রেকর্ড নিজের করে নিলেন এই কলম্বিয়ান ফুটবলার।
তবে ম্যাচ জিততে রীতিমতো ঘাম ছুটে গেছে কলম্বিয়ার। প্রথমার্ধের যোগ হওয়া সময়ে উরুগুয়ের ডিফেন্সিভ মিডফিল্ডার ডানিয়েল মুনোজ প্রতিপক্ষ খেলোয়াড়কে কনুই দিয়ে গুঁতো দিয়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় তারা। ১০ জন নিয়েই শেষ পর্যন্ত দাঁতে দাঁতে চেপে লড়াই করে যায় কলম্বিয়া।
নুনেজের বদলি নামা সুয়ারেজ একাধিক সুযোগ তৈরি করলেও গোলশূন্য থেকেই ম্যাচ শেষ করতে হয় উরুগুয়ের। ২০০১ সালের পর দ্বিতীয়বার কোপার ফাইনাল নিশ্চিত করেছে কলম্বিয়া। এ নিয়ে টানা ২৮ ম্যাচ অপরাজিত কলম্বিয়া। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে বাংলাদেশ সময় সোমবার সকালে কলম্বিয়া মাঠে নামবে দ্বিতীয় শিরোপার লক্ষ্যে আর আর্জেন্টিনার লক্ষ্য চ্যাম্পিয়ন ট্যাগ অক্ষত রাখা।

সৌদি আরবে ওমরাহ করতে গিয়ে যুদ্ধাবস্থার মধ্যে আটকা পড়েছিলেন মুশফিকুর রহিম। মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট সাময়িক সময়ের জন্য বন্ধ থাকায় তাঁর দেশে ফেরা অনিশ্চিত হয়ে পড়েছিল। গত রাতে সামাজিক মাধ্যমে এক পোস্টে সবাইকে আশ্বস্ত করেছেন বাংলাদেশের এই অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার।
২৩ মিনিট আগে
অনেকটা একা হাতে ভারতকে সেমিফাইনালের টিকিট এনে দিলেন সাঞ্জু স্যামসন। যে ভারত কিছুদিন আগেও ছিল খাদের কিনারায়। স্বাগতিক হওয়ার পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন তকমাও ফ্যাকাশে হতে থাকে। দক্ষিণ আফ্রিকা আগে সেমিফাইনাল নিশ্চিত করায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের লড়াইটি হয়ে দাঁড়ায় অঘোষিত কোয়
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল থেকে আগেই ছিটকে গেছে জিম্বাবুয়ে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ সিকান্দার রাজার দল নিয়মরক্ষার ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তবে চাইলেও যে জিম্বাবুয়ে নির্ধারিত সময়ে দেশে ফিরতে পারছে না।
১২ ঘণ্টা আগে
সবার নজর এখন মধ্যপ্রাচ্যে। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর পাল্টা জবাব দিচ্ছে ইরানও। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) পর বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফাও চিন্তিত হয়ে পড়েছে।
১৩ ঘণ্টা আগে