ঢাকা: মানুষের চোখে জল শুধু দুঃখের সময় কি আসে? আবেগময় মুহূর্তেও চোখে জল আসে। যাকে মানুষ বলে আনন্দাশ্রু! কাল লুইস সুয়ারেজ এমনই আনন্দাশ্রুতে ভেসেছেন। তাঁর সঙ্গে আনন্দে ভেসেছে পুরো আতলেতিকো মাদ্রিদ।
হোসে জোরিলা স্টেডিয়ামে ভায়াদোলিদের বিপক্ষে ২-১ গোলে জয়ে লা-লিগার ১১তম শিরোপা ঘরে তুলেছে আতলেতিকো। জয়সূচক গোল করা সুয়ারেজ ম্যাচ শেষে ফোনে পরিবারের সঙ্গে কথা বলার সময় আর আবেগ লুকোতে পারেননি। ফোনের ওপ্রান্তে কে ছিলেন—নিশ্চিত নয়। তবে পরিবারের কেউ যে ছিলেন, সেটি অনেকটাই নিশ্চিত। হতে পারে তাঁর স্ত্রী কিংবা সন্তান—সাফল্যের এই ক্ষণে কাছের মানুষদের সঙ্গে কথা বলতে গিয়ে চোখ ছলছল সুয়ারেজের। সুয়ারেজের সঙ্গে যেন কাঁদলেন আতলেতিকোর সমর্থকেরাও।
গত বছর সুয়ারেজকে যেভাবে বার্সেলোনা ছেড়ে দিয়েছিল—বিষয়টা খুব একটা সুখকর ছিল না উরুগুইয়ান তারকার। সুয়ারেজ তখন কান্নায় ভেঙে পড়েছিলেন। সে কান্নার জবাব দেওয়ার সময় অবশেষ এসেছে। বার্সা তো বটেই, সবাইকে সুয়ারেজে দেখিয়ে দিলেন, কীভাবে জবাবটা দিতে হয়! কাল ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অকপটেই আতলেতিকো তারকা বলেছেন, ‘বয়সের অজুহাতে গত বছর আমাকে বিদায় দিয়েছিল। আমাকে দিয়ে হবে না, আমি পারব না। আতলেতিকোর প্রতি আমি চিরকৃতজ্ঞ, দুঃসময়ে আতলেতিকোই আমাকে নিয়েছিল।’
জিতলেই লা-লিগার শিরোপা আতলেতিকোর—এই সমীকরণ নিয়ে মাঠে নামলেও শুরুটা ভালো হয়নি দিয়েগো সিমিওনের শিষ্যদের। ১৮ মিনিটে অস্কার প্লানোর গোলে এগিয়ে যায় স্বাগতিকেরা। এরপর আক্রমণাত্মক হয়ে ওঠে দুই দলই। ৩২ মিনিটে সুয়ারেজ ক্রস করলেও প্রতিপক্ষ ডিফেন্ডারের গায়ে লেগে তা লক্ষ্যভ্রষ্ট হয়।
প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে গোল পেতে মরিয়া হয়ে ওঠে আতলেতিকো। ৫৭ মিনিটে প্রতিপক্ষ রক্ষণভাগকে বোকা বানিয়ে আতলেতিকোকে সমতায় ফেরান ফরোয়ার্ড আনহেল কোরেয়া। ৬১ মিনিটে ভায়াদোলিদ এগিয়ে যাওয়ার সুযোগ পেলেও দিয়েগো সিমিওনের শিষ্যরা তা হতে দেয়নি। ৬ মিনিট পর সুয়ারেজের গোলে এগিয়ে যায় আতলেতিকো। সমতায় ফিরতে স্বাগতিকেরা প্রাণপণ চেষ্টা করলেও তা আর সম্ভব হয়নি। রেফারির শেষ বাঁশি বাজার পরই সাত বছর পর শিরোপা জয়ের আনন্দে মেতে ওঠে আতলেতিকো।
সুয়ারেজের সাফল্যে খুশি হওয়ার কথা বন্ধু লিওনেল মেসিরও। যদিও মেসি এবারের লা লিগায় সর্বোচ্চ ৩০ গোল করেছেন। কিন্তু সেটি বার্সাকে লিগ শিরোপা এনে দিতে পারেনি। সুয়ারেজের ২১ গোল সেখানে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে আতলেতিকোকে শিরোপা এনে দিতে। কাতালানরা নিশ্চিত কপাল চাপড়াচ্ছে এই ভেবে, ‘ইশ! সুয়ারেজকে কেন ছেড়ে দিয়েছিলাম!’

বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
২ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
৩ ঘণ্টা আগে