ঢাকা: বিরতি শেষে ১০ এপ্রিল শুরুর কথা ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় পর্ব। লকডাউনে বিরতি আরও দুই সপ্তাহ বাড়িয়েছে। করোনার দ্বিতীয় ঢেউ যেভাবে বেড়েছে, থেমে থাকা লিগ আবারও শুরু করার ব্যাপারে সংশয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
বিপিএলে অংশগ্রহণকারী সব দলের সঙ্গে আজ ভার্চ্যুয়াল বৈঠকে বসার কথা ফেডারেশনের। বৈঠকে ঠিক হতে পারে ২০২০-২১ মৌসুমে বিপিএল ফুটবলের ভাগ্য। এতে দুশ্চিন্তায় পড়েছেন শফিকুল ইসলাম মানিক। এবারও লিগ বাতিল হোক, সেটা চান না শেখ জামাল কোচ। আজকের পত্রিকাকে তিনি বলেছেন, ‘করোনা হয়তো দ্রুতই কমে আসবে। এই বিরতি কোনোভাবেই খেলোয়াড়দের জন্য ভালো হবে না। দেশের পরিস্থিতি বিবেচনা করে ফেডারেশনকে অবশ্যই একটা কার্যকর সিদ্ধান্তে আসতে হবে।’
ভারতে কঠিন পরিস্থিতিতে যদি আইপিএল হয়, বাংলাদেশে কেন ঘরোয়া খেলা হবে না, এটাই প্রশ্ন মানিকের। চট্টগ্রাম আবাহনীর কোচ মারুফুল হকের দাবি, লিগ পেছালেই বাড়বে বাতিল হওয়ার ঝুঁকি। তিনি বলেন, ‘চাই দ্রুত ফুটবল মাঠে ফিরুক। যত দ্রুত লিগ শুরু করা যায় ক্লাবের জন্য ততই ভালো হবে।’
লকডাউনের সময় নিজ নিজ খেলোয়াড়দের ক্যাম্পে রেখেছে শেখ জামাল-চট্টগ্রাম আবাহনী।
লিগ শুরুর ঘোষণা এলেই দ্রুত তারা মাঠে নামতে পারবে। ক্যাসিনো কেলেঙ্কারিতে নড়বড়ে আরামবাগ হেঁটেছে উল্টো পথে।
১৩ দলের মধ্যে পয়েন্ট টেবিলের সবার নিচে অবস্থান আরামবাগের। বর্তমান পরিস্থিতিতে লিগ বাতিল চান আরামবাগের ফুটবল সম্পাদক গওহর জাহাঙ্গীর, ‘এই অবস্থায় কোনোভাবেই লিগ শুরু উচিত নয়।’
কেউ চাইছেন মাঠে গড়াবে ফুটবল। কেউ চাইছে লিগ বাতিলই হোক। এখন বাফুফে শুনবে কার কথা?

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে