স্পেনের ফাইনালে ওঠা মানে শিরোপা জয়—সে ইতিহাস আবারও সত্য হলো। ২০১০ বিশ্বকাপে প্রথমবার ফাইনালে খেলেই স্প্যানিশদের সোনালি শিরোপার অপেক্ষা ঘুচিয়েছিলেন জাভি-ইনিয়েস্তেরা। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে দেশটি যে চারবার ফাইনাল খেলেছে তাতেও তিনবার চ্যাম্পিয়ন হয়েছে। এমনকি উয়েফা নেশনস লিগে টানা দুবার খেলে বর্তমান চ্যাম্পিয়ন তারা।
তবে মেয়েদের ফুটবলে স্বপ্নটা পূরণ হচ্ছিল না লা রোহাদের। অবশেষে সেই অপেক্ষার অবসান। স্প্যানিশদের বিশ্বকাপ জেতানোর নায়ক ওলগা কারমানো। ২৯ মিনিটে মারিওয়ানা কালদেন্তির কাছ থেকে বল পেয়ে ইংল্যান্ডের জালে বল পাঠান এই ডিফেন্ডার। শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে প্রথম বিশ্বকাপ জিতল স্পেন।
অবশ্য দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল লা রোহারা। ৬৪ মিনিটে নিজেদের ডি-বক্সের ভেতর বাধা দিতে গিয়ে ইংলিশ ডিফেন্ডার কেইরা ওয়ালশের হাতে বল লাগলে ভিএআর পরীক্ষা করে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তবে ২ মিনিট পরে স্পেন অধিনায়ক জেনিফার হারমোসোর নিচু শট ডান দিকে ঝাঁপিয়ে রুখে দেন ইংল্যান্ড গোলরক্ষক ম্যারি আর্পস। পোস্টের নিচে গা নাচিয়ে হারমোসোকে বোকা বানান তিনি।
তবে এরপরও ম্যাচে ফিরতে পারেনি ইংল্যান্ড। অবশ্য চেষ্টার কমতি ছিল না তাদের। অতিরিক্ত ১৫ মিনিট পেলেও আর জালের দেখা পায়নি সারিনা ওয়েগম্যানের শিষ্যরা। স্বাগতিক অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার ফাইনালে উঠলেও শিরোপা নিয়ে ঘরে ফেরা হলো না।

বিশ্বকাপের অনেক ম্যাচ একপেশে হবে বলে মনে করেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফারিন। সম্প্রতি তাঁর এমন কথা বিদেশি এক সংবাদমাধ্যমে প্রকাশিত হলে শুরু হয় সমালোচনা। বিশ্বকাপে অংশ নেওয়া ১৩ দল ধুয়ে দিয়েছে উয়েফা সভাপতিকে।
২২ মিনিট আগে
বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৪ ঘণ্টা আগে