
আলোচনাটা অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল। অবশেষে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েই দিল লিভারপুল। নতুন কোচ হিসেবে আন্দোনি ইরাওলাকে নিয়োগ দিয়েছে অলরেডরা।
আনুষ্ঠানিকভাবে গত রাতে নতুন কোচ হিসেবে ইরাওলার নাম ঘোষণা করে লিভারপুল। ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্লাবের সঙ্গে যুক্ত হতে পেরে উচ্ছ্বসিত তিনি। লিভারপুলের ওয়েবসাইটে তিনি বলেন, ‘সত্যিই আমি রোমাঞ্চিত। লিভারপুল কেমন ক্লাব, সেটা সবারই জানা। বিশ্বের বড় ও ঐতিহ্যবাহী ক্লাবগুলোর একটি লিভারপুল।’
প্রিমিয়ার লিগে ২০ শিরোপাজয়ের পাশাপাশি ছয়বার চ্যাম্পিয়নস লিগ, আটবার এফএ কাপ, চারবার উয়েফা সুপার কাপ, একটি ফিফা ক্লাব বিশ্বকাপসহ লিভারপুলের ক্যাবিনেট শিরোপায় ভরপুর। অ্যানফিল্ডে যখন তাদের ম্যাচ হয়, গ্যালারি তখন দর্শকপূর্ণ হয়ে যায়। মাঠ ছেয়ে যায় লাল পতাকায়। অ্যাওয়ে স্টেডিয়ামেও দেখা যায় লিভারপুল ভক্ত-সমর্থকদের উচ্ছ্বাস।
লিভারপুলের কোচ হতে পেরে ইরাওলা যেন একটু বেশিই রোমাঞ্চিত। ক্লাবটির ওয়েবসাইটে স্প্যানিশ এই কোচ বলেন, ‘লিভারপুল তো লিভারপুলই। ক্লাবটির সঙ্গে যুক্ত হওয়ার পর আমার মনে হয়েছে লিভারপুল আসলেই অনন্য এক ক্লাব। সর্বোচ্চ স্তরের ফুটবলারদের কোচিং করানোর পাশাপাশি শিরোপার জন্য লড়াই করার সুযোগ পাচ্ছি। আকর্ষণীয় শুরু করতে উন্মুখ হয়ে আছি।’
২০২৪-২৫ মৌসুমে প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন লিভারপুল সদ্য শেষ হওয়া মৌসুমে শিরোপা ধরে রাখতে পারেনি। আর্সেনাল জিতেছে ২০২৫-২৬ মৌসুমের প্রিমিয়ার লিগের শিরোপা। লিভারপুল শিরোপা ধরে রাখতে না পারায় আর্নে স্লটকে কদিন আগে বরখাস্ত করেছে ক্লাবটি। তবে ইরাওলার সঙ্গে কত দিনের চুক্তি করেছে, তা লিভারপুল আনুষ্ঠানিকভাবে জানায়নি। তবে বিবিসির দাবি, নতুন কোচের সঙ্গে দুই বছর চুক্তি করেছে লিভারপুল।
ইরাওলা এর আগে এইকে লারনাকা, মিরান্দেস, রায়ো ভায়োকানো, বোর্নমাউথের কোচিং করিয়েছেন। সদ্য সমাপ্ত ২০২৫-২৬ মৌসুমের প্রিমিয়ার লিগে তাঁর অধীনে বোর্নমাউথ ষষ্ঠ স্থানে থেকে শেষ করেছে। ইংল্যান্ডের এই ক্লাবটির দায়িত্বে ছিলেন তিন বছর। এবার প্রিমিয়ার লিগ ইতিহাসের অন্যতম সেরা ক্লাব লিভারপুলের ডাগআউট সামলাবেন ইরাওলা।

এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
৩৬ মিনিট আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে শেষ পর্যন্ত যেতেই হলো ইরান ফুটবল দলকে। বেস ক্যাম্প মেক্সিকোতে হলেও ইরানের বিশ্বকাপের ম্যাচগুলো পড়েছে যুক্তরাষ্ট্রে। মার্কিন মুলুকে পৌঁছে খোদ আয়োজকদের ওপর ক্ষোভ ঝাড়লেন ইরান দলের প্রধান কোচ আমির ঘালেনি। সরাসরি না বললেও দুই দেশের মধ্যে চলমান যুদ্ধের দিকেই ইঙ্গিত করেছেন তিনি।
৩ ঘণ্টা আগে