
ক্রিস্টিয়ানো রোনালদো ও নোভাক জোকোভিচ, বিশ্ব ক্রীড়াঙ্গনে অতি পরিচিত দুই মুখ। পর্তুগিজ তারকার পাড় ভক্ত জোকোভিচ। অনুপ্রেরণাও মানেন ইতিহাসের সেরা ফুটবলারদের একজনকে। এবার প্রিয় ফুটবলাররের কাছ থেকে উপহার পেলেন সার্বিয়ান টেনিস তারকা।
সম্প্রতি পর্তুগাল গিয়েছিলেন জোকোভিচ। দেশটির রাজধানী লিসবনের একটি টেনিস ক্লাবে রোনালদোর সঙ্গে দেখা হয় তাঁর। সেখানে জোকোভিচকে নিজের স্বাক্ষর করা আল নাসরের একটি জার্সি উপহার দেন রোনালদো। তাঁকেও খালি হাতে ফেরাননি ৩৮ বছর বয়সী জোকোভিচ। রোনালদোকে ল্যাকোস্টের লাল রংয়ের জার্সি এবং একটি রেকেট দেন তিনি। দুটি উপহারেই ছিল জোকোভিচের স্বাক্ষর। রেকেটে স্বাক্ষরের পাশাপাশি রোনালদোর আইকনিক ‘সিউউউ’ লিখা ছিল।
সম্প্রতি রিয়াদের জয় ফোরামে জোকোভিচ বলেন, ‘লম্বা সময় ধরে খেলতে পারছি এটা আমার সবচেয়ে বড় প্রেরণাগুলোর মধ্যে একটি। দেখতে চাই যে আমি কতদূর যেতে পারি। বিশ্বের নামিদামি সব ক্রীড়াবিদদের লক্ষ্য করলে আমি লেব্রন জেমসের কথা বলব। ৪০ বছর বয়সে এসেও তিনি এখনও অনেক শক্তিশালী। একইভাবে রোনালদো, টম ব্র্যাডির কথাও বলতে হয়। তাঁরাও ৪০ এর কোটায় আছেন। এই বয়সে খেলা চালিয়ে যাওয়া সত্যিই অবিশ্বাস্য। তাঁরা আমাকে অনুপ্রাণিত করছেন। আমি এগিয়ে যেতে চাই এবং এটা আমার অন্যতম প্রেরণা।’
২০১৮ সালে এটিপি ফাইনালে গ্যালারিতে বসে জোকোভিচের খেলা দেখেছেন রোনালদো। অস্ট্রেলিয়ান টেনিস তারকা নিক কিরগিওসের পডকাস্টে বিষয়টি নিয়ে কথা বলেছিলেন জোকোভিচ, ‘রোনালদো একজন বড় মাপের ফুটবল তারকা। তাঁর মতো একজন ক্রীড়াবিদ কোর্ট সাইডে বসে আমার খেলা দেখেছে এটা দারুণ ব্যাপার। সে মাদ্রিদে অনেক সময় আসতো এবং টেনিস দেখতো। সে নাদাল, ফেদেরার এবং আমার খেলা দেখতে আসতো। সে টেনিসের একজন ভক্ত। এটা সত্যিই চমৎকার। কারণ সে গত দশকের অন্যতম সেরা তারকা। আমাদের খেলায় তাঁকে পাওয়াটা দারুণ।’

একটা সময় ইকুয়েডর-আইভরি কোস্ট ম্যাচের পরিণতি গোলশূন্য ড্রই মনে হচ্ছিল। সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে জিতল আইভরি কোস্ট।
১ ঘণ্টা আগে
খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
৩ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
৪ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
৫ ঘণ্টা আগে