
প্রীতি ম্যাচ চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন মাইকেল এনেরামো। আর বাঁচানো যায়নি নাইজেরিয়ান সাবেক ফরোয়ার্ডকে। মাঠেই শেষনিশ্বাস ত্যাগ করেছেন তিনি। গতকাল কাদুনার উংওয়ান ইয়েলওয়ায় অনুষ্ঠিত ম্যাচে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নাইজেরিয়ান ফুটবল ফেডারেশন (এনএফএফ) এক বিবৃতিতে জানিয়েছে, ৪০ বছর বয়সী এনরামো দ্বিতীয়ার্ধ শুরুর পাঁচ মিনিটের মাথায় অসুস্থ হয়ে পড়েন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হৃদ্রোগে আক্রান্ত (কার্ডিয়াক অ্যারেস্ট) হয়েছিলেন। প্রথমার্ধে পুরো সময় খেলেছিলেন এনরামো। বিরতির পর মাঠে ফিরে অল্প সময়ের মধ্যেই হঠাৎ লুটিয়ে পড়েন, যা উপস্থিত সবাইকে স্তম্ভিত করে দেয়।
এনেরামোর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এনএফএফের সাধারণ সম্পাদক মোহাম্মেদ সানুসি। তিনি বলেন, ‘এটি ভীষণ মর্মান্তিক ঘটনা। এই মুহূর্তে আমার বলার মতো কোনো ভাষা নেই।’
ক্লাব পর্যায়ে সফল ক্যারিয়ার গড়া এনেরামো আন্তর্জাতিক ফুটবলেও দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। নাইজেরিয়ার হয়ে ১০টি ম্যাচ খেলেছেন তিনি। তিউনিসিয়ার হয়ে খেলার সুযোগ থাকলেও শেষ পর্যন্ত নিজের দেশকেই বেছে নেন এই ফরোয়ার্ড। তিউনিসিয়ার ঐতিহ্যবাহী ক্লাব এসপেরেনস স্পোর্টিভ দে তিউনিসের হয়ে দারুণ পারফরম্যান্সের জন্য সমর্থকদের কাছে ‘দ্য ট্যাঙ্ক’ নামে পরিচিত ছিলেন এনেরামো। ক্লাবটির হয়ে তিনি একাধিক শিরোপা জিতেছিলেন তিনি।
এ ছাড়া তুরস্কের সিভাস্পোর, বেসিকতাস এবং ইস্তাম্বুল বাসেকসেহিরসহ আরও বেশ কিছু ক্লাবের জার্সি গায়ে জড়িয়েছিলেন এনেরামো। ২০০৯ সালের ফেব্রুয়ারিতে জ্যামাইকার বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে নাইজেরিয়ার জার্সিতে অভিষেক হয় তাঁর। একই বছরের মে মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে নিজের প্রথম আন্তর্জাতিক গোলটি করেন। তাঁর আকস্মিক মৃত্যুতে নাইজেরিয়া ও বিশ্ব ফুটবল অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
১ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
১ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
২ ঘণ্টা আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইরান। মেক্সিকোর টিজুয়ানা বেসক্যাম্প থেকে একটি সংক্ষিপ্ত ফ্লাইটের পর রোববার লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন দলটির ফুটবলাররা।
৩ ঘণ্টা আগে