
ফেডারেশন কাপের ফাইনালের চিত্রই যেন ফিরে এল। বৃষ্টি ও আলোকস্বল্পতার কারণে দুই ভাগে হয়েছে বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেডের মধ্যকার ফাইনাল। এবার প্রিমিয়ার লিগে গতকালও ঘটেছে একই ঘটনা। বৃষ্টি ও আলোকস্বল্পতার কারণে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির ম্যাচটি ১৮ মিনিটের বেশি চালাতে পারেননি রেফারি। ম্যাচের অবশিষ্ট অংশ হবে আগামীকাল।
কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আজ চ্যাম্পিয়ন তকমা গায়ে নিয়ে খেলতে নামে মোহামেডান। ২৩ বছর পর লিগ নিশ্চিত করেছে তারা। তবে লিগ শেষ হতে বাকি এখনো তাদের তিন ম্যাচ। রহমতগঞ্জের বিপক্ষে সাদা-কালোরা শুরুটাও করে চ্যাম্পিয়নের মতো। যদিও ম্যাচ শুরু হয়েছে নির্ধারিত সময়ের ২০ মিনিট পর।
ম্যাচের দ্বিতীয় মিনিটে মোহামেডানকে এগিয়ে দেন অধিনায়ক সুলেমান দিয়াবাতে। পঞ্চম মিনিটে মোজ্জাফ্ফর মোজাফ্ফরভের পাস ধরে ডান দিয়ে আক্রমণে উঠে ব্যবধান দ্বিগুণ করেন এমানুয়েল সানডে। দ্রুত দুই গোল হজম করলেও আক্রমণে ঠিকই ধার বজায় রাখে রহমতগঞ্জ। দশম মিনিটে নাবীব নেওয়াজ জীবনের ক্রসে নিখুঁত হেডে ব্যবধান কমান স্যামুয়েল বোয়াটেং। এরপর ধীরে ধীরে নেমে আসে আঁধার। একপর্যায়ে অন্ধকারে কিছুই দেখা যাচ্ছিল না। এর ওপর মাঠে পানিও জমা ছিল বেশ। তাই আর খেলা পুনরায় শুরু করতে পারেননি রেফারি। ২-১ গোলে এগিয়ে থেকে একই ভেন্যুতে আগামীকাল মাঠে নামবে মোহামেডান।
দিনের অপর দুটি ম্যাচ অবশ্য কোনো বাধা ছাড়াই শেষ হয়েছে। ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের বিপক্ষে গোল উৎসব করেছে বসুন্ধরা কিংস। গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে ৭-২ গোলের জয় পেয়েছে তারা। হ্যাটট্রিকসহ চার গোল করেছেন রাকিব হোসেন। আসরর গফুরভ, ফয়সাল আহমেদ ফাহিম ও রফিকুল ইসলামও পান গোলের দেখা। ১৬ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে উঠেছে বসুন্ধরা। মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ঢাকা ওয়ান্ডারার্সকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। দলের হয়ে জোড়া গোল করেন আসান নিজে ও জাকারিয়া দারবো।

ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাননি এখনো। তবে ভারতীয় ক্রিকেটে এখন বেশ আলোচিত নাম আকিব নবি। রঞ্জি ট্রফির ৬৭ বছরের ইতিহাসে প্রথমবারের মতো শিরোপা জিতেছে জম্মু-কাশ্মীর। ১০ ম্যাচে ৬০ উইকেট নিয়ে প্রথমবার ভারতের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট জয়ের নেপথ্য দলটির নায়ক তিনি।
৮ মিনিট আগে
তবে অলৌকিক কিছু করার কথা এড়িয়ে গেলেন না বাটলার, ‘আমি বড় কোনো আকাশকুসুম স্বপ্ন দেখছি না, এই পেশায় অনেকদিন ধরে আছি এবং অনেক মহাদেশে কাজ করেছি। তবে আমি বিশ্বাস করি মাঝেমধ্যে অদ্ভুত বা অলৌকিক কিছু ঘটে যেতে পারে। আমরা আমাদের ফুটবল খেলব এবং মানুষের মন জয় করার চেষ্টা করব। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা
৩২ মিনিট আগে
এভাবেও ফিরে আসা যায়—মেজর লিগ সকারে (এমএলএস) আজ এমনটাই করে দেখাল ইন্টার মায়ামি। দুই গোল হজমের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে মায়ামি। সেটা সম্ভব হয়েছে লিওনেল মেসির জাদুতে। ইন্টার এন্ড কোং স্টেডিয়ামে ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে ইন্টার মায়ামি।
১ ঘণ্টা আগে
মুশফিকুর রহিমের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা কাজ করছিল গত কয়েক দিন ধরেই। সৌদি আরবে ওমরাহ করতে গিয়ে যুদ্ধাবস্থার মধ্যে পড়ে গিয়েছিলেন তিনি। অবশেষে আজ সকালে দেশে ফিরেছেন বাংলাদেশের অভিজ্ঞ এই উইকেটরক্ষক ব্যাটার।
২ ঘণ্টা আগে