
বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে জয় পেলেও স্বস্তির সঙ্গে কিছুটা উদ্বেগও সঙ্গী হয়েছে পর্তুগালের। শনিবার চিলির বিপক্ষে ২-১ গোলের জয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন ফরোয়ার্ড রাফায়েল লেয়াও। প্রতিপক্ষের এক ফুটবলারকে ঘুষি মারার ঘটনায় সরাসরি লাল কার্ড দেখেছেন তিনি।
ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে উত্তেজনাপূর্ণ এক ঘটনায় জড়িয়ে পড়েন লেয়াও। কর্নার ফ্ল্যাগের কাছে চিলির রাইট ব্যাক ফিলিপ ফান্দেজ ও পর্তুগালের জোয়াও কানসেলোর মধ্যকার একটি ট্যাকলকে কেন্দ্র করে ইভান রোমানের সঙ্গে তর্কে জড়ান। একপর্যায়ে লেয়াওকে ঘুষি ছুঁড়তে দেখা যায়। রোমানও ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখালে প্রথমার্ধের যোগ করা সময়ে দুজনকেই সরাসরি লাল কার্ড দেখান রেফারি। সিদ্ধান্ত পরিবর্তনের জন্য ক্রিস্টিয়ানো রোনালদো রেফারির সঙ্গে কথা বললেও কাজের কাজ হয়নি। সিদ্ধান্তে অটুট থাকেন ইতালিয়ান রেফারি লুকা জুফারলি।
বিশ্বকাপে ‘কে’ গ্রুপে পর্তুগালের সঙ্গী কলম্বিয়া, উজবেকিস্তান ও ডিআর কঙ্গো। ১৭ জুন হিউস্টনে ডিআর কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে পর্তুগিজরা। সে ম্যাচে লেয়াওয়ের খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। লাল কার্ড দেখায় গ্রুপ পর্বের ম্যাচে এই ফরোয়ায়ার্ডের নিষিদ্ধ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। নিয়ম অনুযায়ী, প্রীতি ম্যাচে লাল কার্ড দেখলে তা কেবল পরবর্তী প্রীতি ম্যাচগুলোতেই নিষেধাজ্ঞা হিসেবে কার্যকর হয়। এর প্রভাব কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে পড়ে না।
লিয়াওয়ের হিসেব অবশ্য ভিন্ন। প্রতিপক্ষের খেলোয়াড়কে আঘাত করে লাল কার্ড দেখায় ফিফার ডিসিপ্লিনারি কমিটি এই নিষেধাজ্ঞা প্রতিযোগিতামূলক ম্যাচ পর্যন্ত বাড়াতে পারে। শেষ পর্যন্ত ফিফা এমন কোনো সিদ্ধান্ত নিলে পর্তুগালের গ্রুপ পর্বের ম্যাচে ডাগআউটে বসে থাকতে হতে পারে লেয়াওকে।

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
১৪ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৪৪ মিনিট আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
৩ ঘণ্টা আগে