
৪০ বছর পেরোলেও ক্রিস্টিয়ানো রোনালদোকে দেখে কি সেটা বোঝার উপায় আছে! ফিটনেস সচেতন রোনালদো এই বয়সেও যা খেলছেন, তা কোনো তরুণ ফুটবলারের চেয়ে কোনো অংশে কম নয়। তবু পেশাদার জগতে কখনো না কখনো ‘ফুলস্টপ’ তো দিতেই হবে। পর্তুগিজ ফরোয়ার্ডও মেনে নিচ্ছেন এমন বাস্তবতা।
বয়স তো বটেই। ২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে যখন আর বাকি সাত মাস, তখন রোনালদোকে নিয়ে আলোচনা বাড়ছে আরও বেশি। রেকর্ডের পর রেকর্ড গড়ে চলা পর্তুগিজ ফরোয়ার্ডকে কত দিন দেখা যাবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’র এই টুর্নামেন্টে, তিনি নিজেই সেটা খোলাসা করেছেন। সৌদি আরবে চলমান ট্যুরিজম কনফারেন্সে সিএনএন উপস্থাপক বেকি অ্যান্ডারসনের সঙ্গে ভিডিও বার্তায় রোনালদো জানিয়েছেন, বয়সের কথা চিন্তা করে যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে জুন-জুলাইয়ে হতে যাওয়া বিশ্বকাপ দিয়েই বৈশ্বিক এই আসরে শেষবারের মতো নামছেন তিনি (রোনালদো)। পর্তুগিজ ফরোয়ার্ড বলেন, ‘অবশ্যই। ২০২৬ বিশ্বকাপ হবে শেষ বিশ্বকাপ। তখন আমার ৪১ বছর বয়স হবে।’
ক্যারিয়ারের শেষ বিশ্বকাপের ঘোষণা দিতে গিয়ে কিছুটা আবেগতাড়িত হয়ে পড়েছেন রোনালদো। ৪০ বছর বয়সেও কী দারুণ ছন্দে আছেন তিনি, সেটা তাঁর পারফরম্যান্সই বলে দিচ্ছে। পর্তুগিজ তারকা ফরোয়ার্ড বলেন, ‘গোল করছি। এখনো দ্রুত কাজ করতে পারি বলে মনে করছি। চটপটে লাগে নিজেকে। পর্তুগাল দলে খেলাটা অনেক উপভোগ করছি। দারুণ লাগছে এই মুহূর্তে।’
২০০৩ থেকে এখন পর্যন্ত পর্তুগালের জার্সিতে ২২৫ ম্যাচে করেছেন ১৪৩ গোল। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড এখনো তাঁরই আছে। পাশাপাশি রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস, ম্যানচেস্টার ইউনাইটেড, স্পোর্টিং সিপি, আল নাসরের জার্সিতে ক্লাব ফুটবলে গোলের বন্যা বইয়ে দিয়েছেন। অসংখ্য রেকর্ড পর্তুগিজ ফরোয়ার্ড লিখিয়ে নিয়েছেন নিজের নামে। বিশ্বকাপ থেকে বিদায়ের ঘোষণা দিলেও ফুটবল ক্যারিয়ারের ইতি টানবেন কবে—এই প্রশ্নের উত্তরে রোনালদো বলেন, ‘শিগগির শব্দটা যখন বলছি, তার মানে এক-দুই বছরের মধ্যেই হবে (ক্যারিয়ারের শেষ ম্যাচ)। নিজের সবটুকু দিচ্ছি ফুটবলে। ২৫ বছর ধরে খেলছি। অনেক রেকর্ড আমার নামে। সেগুলো দেখলে গর্ব অনুভব হয়। সময়টা শুধু উপভোগ করতে চাই।’
আন্তর্জাতিক ফুটবল, ক্লাব ফুটবল মিলে এখন পর্যন্ত ৯৫৩ গোল করেছেন রোনালদো। যেভাবে পাগলা ঘোড়ার মতো ছুটে চলেছেন, ১০০০ গোলের মাইলফলকও দ্রুত স্পর্শ করে ফেলবেন তিনি। পাঁচবার জিতেছেন ব্যালন ডি’অরের পুরস্কার। তাঁর প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি সর্বোচ্চ আটবার ব্যালন ডি’অর জিতেছেন। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের তালিকায় রোনালদোর পরই মেসি। আর্জেন্টিনার জার্সিতে মেসি করেছেন ১১৪ গোল। রোনালদোর মতো মেসিও ২০২৬ বিশ্বকাপে ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ খেলতে যাচ্ছেন।

‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তানকে নিয়ে আগেভাগে কিছু অনুমান করা কঠিন। ম্যাচ তো বটেই, কখনো কখনো পুরো টুর্নামেন্টকেই বদলে দেয় তারা। তবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটেই থেমে গেছে ক্রিকেটারদের পথচলা। বাজে পারফরম্যান্সের খেসারত দিতে হবে ক্রিকেটারদের।
১ ঘণ্টা আগে
নারী এশিয়ান কাপে এই নিয়ে দ্বিতীয়বার খেলতে এসেছে ইরান। আজ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬ নারী এশিয়ান কাপ শুরু করবে ইরান। বাংলাদেশ সময় বেলা ৩টায় কুইন্সল্যান্ডের রোবিনা স্টেডিয়ামে শুরু হবে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
২ ঘণ্টা আগে
ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাননি এখনো। তবে ভারতীয় ক্রিকেটে এখন বেশ আলোচিত নাম আকিব নবি। রঞ্জি ট্রফির ৬৭ বছরের ইতিহাসে প্রথমবারের মতো শিরোপা জিতেছে জম্মু-কাশ্মীর। ১০ ম্যাচে ৬০ উইকেট নিয়ে প্রথমবার ভারতের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট জয়ের নেপথ্য দলটির নায়ক তিনি।
২ ঘণ্টা আগে
তবে অলৌকিক কিছু করার কথা এড়িয়ে গেলেন না বাটলার, ‘আমি বড় কোনো আকাশকুসুম স্বপ্ন দেখছি না, এই পেশায় অনেকদিন ধরে আছি এবং অনেক মহাদেশে কাজ করেছি। তবে আমি বিশ্বাস করি মাঝেমধ্যে অদ্ভুত বা অলৌকিক কিছু ঘটে যেতে পারে। আমরা আমাদের ফুটবল খেলব এবং মানুষের মন জয় করার চেষ্টা করব। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা
২ ঘণ্টা আগে