
২০২৬ বিশ্বকাপে জায়গা করে নেওয়ার সব আশাই শেষ হয়েছে ইন্দোনেশিয়ার। এর পরপরই প্রধান কোচের পদ থেকে প্যাট্রিক ক্লুইবার্টকে সরিয়ে দিলো ইন্দোনেশিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (পিএসএসআই)। পারস্পরিক সমঝোতার ভিত্তিতে চুক্তি বাতিল করেছে দুই পক্ষ। এক বার্তায় ইন্দোনেশিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা বিষয়টি নিশ্চিত করেছে।
গত সপ্তাহে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) বাছাইপর্বের চতুর্থ রাউন্ডে ইরাক এবং সৌদি আরবের কাছে হেরেছে ইন্দোনেশিয়া। সেই সঙ্গে নিশ্চিত হয়েছে, আগামী বছর উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপের টিকিট পাচ্ছে না ইন্দোনেশিয়া। কী কারণে ক্লুইভার্টের সঙ্গে চুক্তি বাতিল করা হয়েছে সে বিষয়ে কিছু জানায়নি পিএসএসআই। তবে কারণটি যে বিশ্বকাপের মূল পর্বে জায়গা না পাওয়া সেটা বলাই যায়।
২ বছরের চুক্তিতে গত জানুয়ারিতে ক্লুইবার্টকে নিয়োগ দিয়েছিল ইন্দোনেশিয়া। সে হিসেবে ২০২৭ সালের জানুয়ারি পর্যন্ত চুক্তি ছিল তাঁর। কিন্তু এশিয়ান দলটিতে ৯ মাসেই যাত্রা থামল বার্সেলোনার সাবেক তারকা ফুটবলারের। তার অধীনে ৮ ম্যাচ খেলেছে ইন্দোনেশিয়া। এর মধ্যে জয় তিনটি। হেরেছে চারটিতে। বাকি ম্যাচ ড্র হয়েছে।
১৯৩৮ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপে জায়গা করে নেওয়ার আশায় ক্লুইভার্টকে নিয়োগ দিয়েছিল ইন্দোনেশিয়া। দায়িত্ব নেওয়ার পর ইউরোপ প্রবাসী ফুটবলারদের নিয়ে দল গড়েন সাবেক এই স্ট্রাইকার। বিশেষ করে নেদারল্যান্ডসের ফুটবলারদের বেশি প্রাধান্য দিয়েছেন ৪৯ বছর বয়সী এই কোচ। কিন্তু তাঁর কৌশলে প্রত্যাশিত ফল পায়নি ইন্দোনেশিয়া।
ইন্দোনেশিয়ার সঙ্গে চুক্তি বাতিলের পর ইনস্টাগ্রাম বার্তায় ক্লুইভার্ট বলেন, ‘বিশ্বকাপে যেতে পারিনি বলে আমি হতাশ এবং দুঃখিত। তবে আমরা একসাথে দারুণ একটি দল তৈরি করেছিলাম। যেটা আমাকে গর্বিত করবে। সৌদি আরব এবং ইরাকের বিপক্ষে হার আমাদের জন্য তিক্ত অভিজ্ঞতা ছিল। তবে আমাদের বড় স্বপ্ন ছিল। প্রধান কোচ হিসেবে আমি এর সম্পূর্ণ দায় নিচ্ছি।’

ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাননি এখনো। তবে ভারতীয় ক্রিকেটে এখন বেশ আলোচিত নাম আকিব নবি। রঞ্জি ট্রফির ৬৭ বছরের ইতিহাসে প্রথমবারের মতো শিরোপা জিতেছে জম্মু-কাশ্মীর। ১০ ম্যাচে ৬০ উইকেট নিয়ে প্রথমবার ভারতের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট জয়ের নেপথ্য দলটির নায়ক তিনি।
৯ মিনিট আগে
তবে অলৌকিক কিছু করার কথা এড়িয়ে গেলেন না বাটলার, ‘আমি বড় কোনো আকাশকুসুম স্বপ্ন দেখছি না, এই পেশায় অনেকদিন ধরে আছি এবং অনেক মহাদেশে কাজ করেছি। তবে আমি বিশ্বাস করি মাঝেমধ্যে অদ্ভুত বা অলৌকিক কিছু ঘটে যেতে পারে। আমরা আমাদের ফুটবল খেলব এবং মানুষের মন জয় করার চেষ্টা করব। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা
৩২ মিনিট আগে
এভাবেও ফিরে আসা যায়—মেজর লিগ সকারে (এমএলএস) আজ এমনটাই করে দেখাল ইন্টার মায়ামি। দুই গোল হজমের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে মায়ামি। সেটা সম্ভব হয়েছে লিওনেল মেসির জাদুতে। ইন্টার এন্ড কোং স্টেডিয়ামে ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে ইন্টার মায়ামি।
১ ঘণ্টা আগে
মুশফিকুর রহিমের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা কাজ করছিল গত কয়েক দিন ধরেই। সৌদি আরবে ওমরাহ করতে গিয়ে যুদ্ধাবস্থার মধ্যে পড়ে গিয়েছিলেন তিনি। অবশেষে আজ সকালে দেশে ফিরেছেন বাংলাদেশের অভিজ্ঞ এই উইকেটরক্ষক ব্যাটার।
২ ঘণ্টা আগে