‘পিএসজি প্রজেক্ট’ ভেঙে যাওয়ার পর নতুন করে দল সাজিয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। কোচ থেকে শুরু নতুন খেলোয়াড় কিনে দল সাজিয়েছে পিএসজি। শেষ দুই মৌসুম ‘তারকার হাট’ বসিয়েও চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় বিদায় নেওয়ায় এবার নতুন স্বপ্ন বোনার চেষ্টা করছে।
কিন্তু মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে সবচেয়ে কঠিন গ্রুপে পড়েছে পিএসজি। টুর্নামেন্টের প্রথম ম্যাচে জয় পেলেও গতকাল বিশাল ব্যবধানে হেরেছে তারা। নিউক্যাসলের কাছে ৪–১ গোলে হেরেছে ফরাসি চ্যাম্পিয়নরা। স্কোরলাইনটা মেনে নেওয়া যে কঠিন তা মানছেন কোচ লুইস এনরিকে।
নিউক্যাসলের কাছে হেরে বিধ্বস্ত হয়েছেন এনরিকে। ফলটা মেনে নিতে পারছেন না তিনি। ম্যাচ শেষে ক্যানাল প্লাসকে তিনি বলেছেন, ‘ম্যানেজার হিসেবে এই ম্যাচগুলো মেনে নেওয়া একটু কঠিন। সত্যি বলতে ফলটা মানানসই নয়, তবে পুরো ম্যাচ নয়।’
গতকালের জয়টি নিউক্যাসলের জয় অবশ্য স্মরণীয়। ঘরের মাঠে ২০ বছর পর চ্যাম্পিয়ন লিগের ম্যাচ খেলতে নেমেছিল তারা। নিউক্যাসলের দুর্দান্ত জয়ের প্রশংসাও করেছেন এনরিকে। স্প্যানিশ কোচ বলেছেন, ‘নিউক্যাসলকে অভিনন্দন। তারা দুর্দান্ত খেলেছে। তারা অ্যাটাকিং থার্ডে বেশ কার্যকরী ফুটবল খেলেছে এবং আমরা বেশ কিছু ভুল করেছি। এটা মেনে নেওয়া কঠিন। ভুল করলে আপনাকে তার মূল্য দিতে হবে। স্কোরলাইনটা অনেক বেশি দেখাচ্ছে। ফলটা তাদের জন্য বেশি হয়েছে। তবে আমার মতে, এমন ফল আমাদের প্রাপ্য ছিল না।’
সেন্ট জেমস পার্কে গতকাল ৫০ মিনিটে ৩ গোলে এগিয়ে যায় নিউক্যাসল। গোল তিনটি করেন মিগুয়েল আলমিরন, ড্যান বার্ন, সিন লংস্টাফ। ৫৬ মিনিটে পিএসজির হয়ে ব্যবধান কমান ডিফেন্ডার লুকাস হার্নান্দেজ। তবে ম্যাচের যোগ করা সময়ে প্যারিসের ক্লাবের জালে শেষ পেরেক দেন ফাবিয়ান স্কার।

ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
২৬ মিনিট আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
২ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
৩ ঘণ্টা আগে