
উত্তর আমেরিকায় অনুষ্ঠেয় ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে মেক্সিকোতে পৌঁছেই অপ্রত্যাশিত সমস্যার মুখে পড়েছে জাপান। মাঠের বাজে অবস্থার কারণে দলটিকে মাত্র দুই দিনের মধ্যে দুবার অনুশীলন ভেন্যু পরিবর্তন করতে হয়েছে বলে জানিয়েছে জাপানি গণমাধ্যম।
কোচ হাজিমে মোরিয়াসুর দল এই সপ্তাহে মেক্সিকোতে পৌঁছানোর পর প্রথমে মন্তেরে টিগ্রেস ইউএএনএল-এর একটি অনুশীলন মাঠ ব্যবহারের পরিকল্পনা করেছিল। তবে সাম্প্রতিক বৈরী আবহাওয়ার কারণে মাঠটির অবস্থা সন্তোষজনক না হওয়ায় সেখানে অনুশীলন করা সম্ভব হয়নি।
জাপানি দৈনিক স্পোর্টস হোচির প্রতিবেদনে বলা হয়েছে, এরপর দলটি জাপানের অনূর্ধ্ব-১৯ দলের জন্য সংরক্ষিত একটি মাঠে অনুশীলন শুরু করে। কিন্তু সেই মাঠ নিয়েও সন্তুষ্ট হতে পারেনি জাপান। ফলে অনুশীলনের দ্বিতীয় দিনেই তারা আবার ভেন্যু পরিবর্তন করে সিএফ মনতেরের ব্যবহৃত অনুশীলন মাঠে চলে যায়।
যদিও প্রস্তুতির শুরুতে এমন পরিস্থিতি তৈরি হয়েছে, তবু দলীয় পরিবেশে এর নেতিবাচক প্রভাব পড়েনি বলে জানিয়েছেন জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের টেকনিক্যাল ডিরেক্টর মাসাকুনি ইয়ামামোতো। সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা আরও ভালো পরিবেশ খুঁজে দেখেছি বলেই (অনুশীলন ভেন্যু পরিবর্তনের) এই সিদ্ধান্তে পৌঁছেছি।’
মাঠ পরিবর্তনের কারণ ব্যাখ্যা করে ইয়ামামোতো আরও বলেন, ‘এটা খারাপ আবহাওয়ার কারণে হয়েছে, তাই বিষয়টি মেনে নেওয়া ছাড়া উপায় নেই। আমরা নিশ্চিত করতে চাই, যেন প্রস্তুতিতে কোনো ঘাটতি না থাকে।’
আগামী সপ্তাহের শুরু থেকে জাপান তাদের বেস ক্যাম্প ন্যাশভিলে অনুশীলন শুরু করবে। সেখানে প্রস্তুতির অগ্রগতি নিয়ে আশাবাদী ইয়ামামোতো, ‘আমাদের জানানো হয়েছে যে ন্যাশভিলে সব ধরনের প্রস্তুতি পরিকল্পনামাফিক এগোচ্ছে।’
বিশ্বকাপ শুরু হবে ১১ জুন। গ্রুপ ‘এফ’-এ থাকা জাপান তাদের প্রথম ম্যাচ খেলবে ১৫ জুন ডালাসে নেদারল্যান্ডসের বিপক্ষে। একই গ্রুপে দলটির অন্য দুই প্রতিপক্ষ সুইডেন ও তিউনিসিয়া।

খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
৪১ মিনিট আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
১ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
২ ঘণ্টা আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইরান। মেক্সিকোর টিজুয়ানা বেসক্যাম্প থেকে একটি সংক্ষিপ্ত ফ্লাইটের পর রোববার লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন দলটির ফুটবলাররা।
৩ ঘণ্টা আগে