চলতি মৌসুমের পর লিভারপুল অধ্যায় শেষ হচ্ছে ইয়ুর্গেন ক্লপের। আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনটাই জানিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি। খবরটির সত্যতা নিশ্চিত করেছে প্রিমিয়ার লিগ ও বিবিসিও।
ক্লপের হুট করে অ্যানফিল্ড ছাড়ার প্রসঙ্গে নিজেদের ওয়েবসাইটে তাঁর বেশ বড় এক সাক্ষাৎকার প্রকাশ করেছে লিভারপুল। সেখানে জার্মান কোচ জানান, ক্লাব ছাড়ার বিষয়ে গত নভেম্বরে তিনি ক্লাবকে বলে দিয়েছেন। ক্লপ বলেছেন, ‘নভেম্বরে আমি ক্লাবকে এ বিষয়ে বলে দিয়েছি।’
ক্লাব ছাড়ার বিষয়ে সাক্ষাৎকারে ক্লপের কাছে প্রথম প্রশ্ন রাখা হয় এমন, ‘ইয়ুর্গেন, আমরা এখানে এসেছি কারণ, লিভারপুল সমর্থকদের জন্য আপনার একটি বার্তা রয়েছে। আপনি কি সেটি শেয়ার করতে চান?’ ৫৬ বছর বয়সী কোচ উত্তরে বলেছেন, ‘হ্যাঁ, আছে। এই মৌসুম শেষে আমি ক্লাব ছাড়ব। আমি বুঝতে পারছি, এটি এই মুহূর্তে অনেক লোকজনের কাছে ধাক্কার মতন, যখন আপনি এটি প্রথমবার শুনবেন।’
ক্লপের হাত ধরে হারানো গৌরব ফিরে পায় লিভারপুল। জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে যে স্বপ্ন তিনি পূরণ করতে পারেননি সেটি করেছেন অ্যানফিল্ডে এসে। ২০১৫ সালের অক্টোবরে অলরেডদের দায়িত্ব নেন এই জার্মান কোচ। তাঁর সঙ্গে লিভারপুলের চুক্তি ছিল ২০২৬ পর্যন্ত। কিন্তু তার আগেই ছাড়ছেন অ্যানফিল্ড। এর আগেও অবশ্য একবার তাঁর লিভারপুল ছাড়ার গুঞ্জন উঠেছিল।
ক্লপের অধীনে ৩০ বছরের অপেক্ষার ইতি টেনে ২০১৯-২০ মৌসুমে প্রিমিয়ার লিগ জেতে লিভারপুল। তার আগের মৌসুমে জেতে চ্যাম্পিয়নস লিগ, সেটি ২০০৫ সালের পর। ক্লপের অধীনে অলরেডরা তিনবার চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলেছে। তিনি দায়িত্ব নেওয়ার পর লিভারপুল প্রতিটি প্রধান শিরোপায় জিতেছে। তবে গত মৌসুমে লিগের সেরা থাকতে না পারায় এ মৌসুমে তাদের খেলতে হচ্ছে ইউরোপা লিগে।

যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
২১ মিনিট আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের অনেক ম্যাচ একপেশে হবে বলে মনে করেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফারিন। সম্প্রতি তাঁর এমন কথা বিদেশি এক সংবাদমাধ্যমে প্রকাশিত হলে শুরু হয় সমালোচনা। বিশ্বকাপে অংশ নেওয়া ১৩ দল ধুয়ে দিয়েছে উয়েফা সভাপতিকে।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
৪ ঘণ্টা আগে