নেপালের বিপক্ষে সেমিফাইনালের আগে শোকের ছায়া নেমে এসেছে বাংলাদেশ নারী ফুটবল দলে। সাফ নারী চ্যাম্পিয়নশিপের শেষ চারের লড়াইয়ের ঠিক আগমুহূর্তে মাতৃবিয়োগের ধাক্কা খেলেন দলের অভিজ্ঞ ফুটবলার শিউলি আজিম। আজ ভোরে তাঁর মা বাসনা আজিম শেষ নিশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, ৪৫ বছর বয়সী শিউলির মা দীর্ঘদিন ধরে কিডনিজনিত জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি দুই মেয়ে ও তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
চলতি টুর্নামেন্টে এখনো মাঠে নামা না হয়নি শিউলির। তাঁর এমন আকস্মিক ক্ষতিতে পুরো বাংলাদেশ দল স্তব্ধ। বড় ম্যাচের আগের দিন ভোরে এই দুঃসংবাদ আসার পর সকালে দলের নির্ধারিত অনুশীলন সেশনও বাতিল করা হয়।
শিউলির মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এক শোকবার্তায় বাফুফে শিউলি ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। কাল সেমিফাইনালে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ।

একটা সময় ইকুয়েডর-আইভরি কোস্ট ম্যাচের পরিণতি গোলশূন্য ড্রই মনে হচ্ছিল। সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে জিতল আইভরি কোস্ট।
১৩ মিনিট আগে
খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
২ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
৩ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
৪ ঘণ্টা আগে