
বাংলাদেশ দলে এখন আছেন হামজা চৌধুরীর মতো খেলোয়াড়। শমিত শোম, ফাহামিদুল ইসলাম, জায়ান আহমেদ, কাজেম শাহদের বাংলাদেশ দল এখন প্রবাসীদের ছোটখাটো এক মেলা। তবু কোচ হাভিয়ের কাবরেরা বড় দলের বিপক্ষে তাঁর রণকৌশলে জয়ের ছক আঁকতে পারছেন না। নিজের যোগ্যতাকে তাই প্রশ্নবিদ্ধ করছেন তিনি।
সেই প্রশ্নের উত্তর দিতে হলো অধিনায়ক জামাল ভূঁইয়াকে। বাংলাদেশ দলে প্রবাসীদের এই দুয়ার যে তিনিই প্রথম খুলে দেন। অধিনায়ক হলেও তাঁর সুযোগ মেলে না শুরুর একাদশে। তা নিয়ে হতাশার অবশ্য শেষ নেই। তবু মেনে নেন কোচের সিদ্ধান্ত। জামাল নিজেও এএফসি ডিপ্লোমা এ লাইসেন্সধারী কোচ। তাঁর চোখে কাবরেরা কেমন যোগ্য হামজা-শমিতদের সামলানোর জন্য। সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের উত্তর খানিকটা এড়িয়েই যেতে চাইলেন বাংলাদেশ অধিনায়ক। নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আজ সংবাদ সম্মেলনে জামাল বলেন, ‘আসলে এটা আমার সিদ্ধান্ত না। এটা ম্যানেজমেন্টের সিদ্ধান্ত, যারা বাফুফেতে চালায় তাদের সিদ্ধান্ত। আমি খেলোয়াড়, খেলোয়াড়ের মতো থাকব।’
কাবরেরা বরাবরই সমালোচিত সমর্থকদের কাছে। কেউ কেউ তাঁর অধীনে বাংলাদেশের ম্যাচ বয়কট করার সিদ্ধান্ত নেন। কাবরেরার জবাব, ‘আমি শুনেছি ৪ মিনিটেই ভারত ম্যাচের টিকিট বিক্রি হয়েছে (হাসি)। সমালোচনা থাকা স্বাভাবিক, আমি তা মেনে নিচ্ছি—এটাই আমার অবস্থান। কিন্তু আমি বিশ্বাস করি, সবাই দলটার পাশে আছে। কালকের ম্যাচ আমাদের সুযোগ, যাতে সবাই আবার বিশ্বাস পায় যে ভারতকে হারানো সম্ভব।’

‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তানকে নিয়ে আগেভাগে কিছু অনুমান করা কঠিন। ম্যাচ তো বটেই, কখনো কখনো পুরো টুর্নামেন্টকেই বদলে দেয় তারা। তবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটেই থেমে গেছে ক্রিকেটারদের পথচলা। বাজে পারফরম্যান্সের খেসারত দিতে হবে ক্রিকেটারদের।
৪১ মিনিট আগে
নারী এশিয়ান কাপে এই নিয়ে দ্বিতীয়বার খেলতে এসেছে ইরান। আজ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬ নারী এশিয়ান কাপ শুরু করবে ইরান। বাংলাদেশ সময় বেলা ৩টায় কুইন্সল্যান্ডের রোবিনা স্টেডিয়ামে শুরু হবে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
১ ঘণ্টা আগে
ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাননি এখনো। তবে ভারতীয় ক্রিকেটে এখন বেশ আলোচিত নাম আকিব নবি। রঞ্জি ট্রফির ৬৭ বছরের ইতিহাসে প্রথমবারের মতো শিরোপা জিতেছে জম্মু-কাশ্মীর। ১০ ম্যাচে ৬০ উইকেট নিয়ে প্রথমবার ভারতের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট জয়ের নেপথ্য দলটির নায়ক তিনি।
২ ঘণ্টা আগে
তবে অলৌকিক কিছু করার কথা এড়িয়ে গেলেন না বাটলার, ‘আমি বড় কোনো আকাশকুসুম স্বপ্ন দেখছি না, এই পেশায় অনেকদিন ধরে আছি এবং অনেক মহাদেশে কাজ করেছি। তবে আমি বিশ্বাস করি মাঝেমধ্যে অদ্ভুত বা অলৌকিক কিছু ঘটে যেতে পারে। আমরা আমাদের ফুটবল খেলব এবং মানুষের মন জয় করার চেষ্টা করব। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা
২ ঘণ্টা আগে