
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠেয় বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের উদ্দেশে এক ব্যতিক্রমী বার্তা দিয়েছে নরওয়ে। দেশটির দূতাবাস থেকে বলা হয়েছে, যেহেতু বাংলাদেশ বিশ্বকাপে খেলছে না, তাই ২৮ বছর পর ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে ফেরা নরওয়েকেই সমর্থন করতে পারেন বাংলাদেশের সমর্থকেরা।
দূতাবাস থেকে দেওয়া ওই বার্তায় নরওয়ে ও বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরা হয়। এতে বলা হয়, বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া প্রথমদিকের দেশগুলোর একটি ছিল নরওয়ে। পাশাপাশি শান্তি প্রতিষ্ঠা, মধ্যস্থতা এবং জলবায়ু ইস্যুতে আন্তর্জাতিক অঙ্গনে দুই দেশই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। পারস্পরিক শ্রদ্ধা, ইতিহাস ও বন্ধুত্বের ভিত্তিতেই গড়ে উঠেছে এই সম্পর্ক।
ওই বার্তায় দুই দেশের মধ্যে বেশ কিছু মিলও তুলে ধরা হয়েছে। নরওয়ে দূতাবাসের ভাষ্য অনুযায়ী, বাংলাদেশ ও নরওয়ে উভয়ই নদী ও সমুদ্রঘেরা উপকূলীয় দেশ। মাছের প্রতি মানুষের ভালোবাসাও দুই দেশেই সমানভাবে বিদ্যমান। এ ছাড়া আন্তর্জাতিক সহযোগিতা, উন্নয়ন কর্মকাণ্ড এবং ক্রীড়াক্ষেত্রে ন্যায্যতা ও সমতার মূল্যবোধেও মিল রয়েছে দুই দেশের।
বার্তায় আরও বলা হয়, বাংলাদেশ ভৌগোলিকভাবে তুলনামূলক ছোট। অন্যদিকে নরওয়ে জনসংখ্যার বিচারে ছোট। তবে একটি দিক থেকে দুই দেশের মিল রয়েছে। বৈশ্বিক মঞ্চে বাংলাদেশ-নরওয়ে উভয় দেশই বড় স্বপ্ন দেখে। এ ছাড়া বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা আর্লিং হালান্ডের উপস্থিতিকেও নরওয়েকে সমর্থনের একটি বড় কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
নরওয়ে দূতাবাস থেকে দেওয়া ওই বার্তার শেষে লেখা হয়েছে, ‘কী বলো, বাংলাদেশ? আন্ডারডগদের পাশে দাঁড়ানোর সময় এসেছে। একসঙ্গে বড় স্বপ্ন দেখার সময় হয়েছে।’

খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
১ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
১ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
২ ঘণ্টা আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইরান। মেক্সিকোর টিজুয়ানা বেসক্যাম্প থেকে একটি সংক্ষিপ্ত ফ্লাইটের পর রোববার লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন দলটির ফুটবলাররা।
৩ ঘণ্টা আগে